News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সড়ক উন্নয়নে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের জানান দিলেন রাষ্ট্রমন্ত্রী মনসুখ
Image

রাজ্যের সড়ক উন্নয়নে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের জানান দিলেন রাষ্ট্রমন্ত্রী মনসুখ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ কেন্দ্রীয় মহাসড়ক ও সড়ক পরিবহণ মন্ত্রক ত্রিপুরায় আরও চারটি নতুন জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনসুখ মন্ডাভাইয়া৷
শনিবার রাজ্য সফরে এসে সরকারী অতিথিশালায় সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে৷ এই অঞ্চলের দ্রুত উন্নয়নে যোগাযোগ ব্যবস্থাকে সর্র্বধিক প্রাধান্য দেওয়া হচ্ছে৷ ত্রিপুরার ছয়টি জাতীয় সড়ক রয়েছে৷ যা প্রায় ৮৫৪ কিলোমিটার জুড়ে রয়েছে৷ যার মধ্যে ৬২১ কিলোমিটারের উপর উন্নয়নের কাজ করবে এন আই এ আই ডি এল এল এবং ২২৩ কিলোমিটারের উন্নয়নের কাজ করবে রাজ্যের পুর্ত দপ্তর৷ এছাড়াও ২২৯ কিলোমিটার জুড়ে চারটি নতুন জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ বর্তমানে এই বিষয়ে ডিপিআর তৈরীর কাজ চলছে৷ ডিপিআর অনুমোদন হলেই নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গিয়েছে৷ তাছাড়া তিনি জানান, গত তিন বছরে রাজ্যের ১৩১ কিলোমিটার রাস্তার চাড়টি জাতীয় সড়কের কাজে প্রায় ১,৫২৩ কোটি টাকা খরচ করার অনুমোদন দেওয়া হয়েছে৷ অন্যদিকে বর্তমানে ১১১৪ কোটি টাকা ব্যায়ে মোট ১৪৬ কিলোমিটার রাস্তার তিনটি কাজ চলছে৷ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় রোড ফান্ড (সিআরএফ) এর অধীন রাজ্যের সড়কগুলির কাজও অনুমোদন করা হচ্ছে৷ তিন বছরে সাতটি প্রকল্প অনুমোদিত হয়েছে৷ এর জন্য ১০৩ কোটি টাকা ব্যয় করার অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান৷ এছাড়াও সড়ক উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷
তিনি বলেন, জলপথে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্র্বঞ্চলকে কলকাতার সঙ্গে যুক্ত করা হচ্ছে৷ এবিষয়ে কাজও শুরু হয়ে গেছে৷ ত্রিপুরাও এর আওতায় আসছে৷ তিনি বলেন, ত্রিপুরায় প্লাস্টিক সামগ্রী তৈরী করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া ও কর্মসংস্থানের কাজ শুরু হবে৷ এজন্য শিল্প নগরী বোধজংনগরে একটি স্থান দিয়েছে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকার এজন্য আরও জায়গা চেয়েছে৷ পর্যায়ক্রমে এর মনোন্নয়নও করা হবে৷ তিনি আরও জানান, সারাদেশে জেনেরিক মেডিসিনের প্রচলন বৃদ্ধির চেষ্টা চলছে৷ এজন্য শহর এলাকায় এধরনের ওষুধ বিক্রির দোকান খুলতে গেলে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে৷ কিন্তু প্রচুর পরিমাণে এধরানের দোকান না থাকায় চিকিৎসকদের জেনেরিক মেডিসিন লেখার জন্য বাধ্য করা যাচ্ছে না৷ বিভিন্ন প্রশ্ণোত্তরে তিনি জানান, ব্রহ্মপুত্রের জল নিয়ে চিন সমস্যা সৃষ্টি করার চেষ্টা করলেও বাংলাদেশের সাথে এই নদীর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করার বিষয়ে কেন্দ্রীয় সরকার পিছপা হবে না৷ ইতিমধ্যেই সীমান্তের উভয়দিকের কাজ শুরু হয়ে গেছে৷ অরুণাচল সহ চিন সীমান্তে বিভিন্ন দিকে কংক্রিটের মজবুত রাস্তা তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top