News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দুঃখিত নন জানালেন মীরা কুমার
Image

দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দুঃখিত নন জানালেন মীরা কুমার

নয়াদিল্লি, ২০ জুলাই (হিঃস)৷৷ প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জয়ী হয়ে রাইসিনা হিলসের পথে এগিয়ে গেলেন এডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ৷ ৭০ শতাংশ ভোটের ঘণনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে৷ এমতাবস্থায় বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের থেকে ২৭৪ লক্ষ ভোটে এগিয়ে ভারতের চতুদর্শম রাষ্ট্রপতি হওয়ার পথে বিহারের প্রাক্তন রাজ্যপাল রামনাথ কোবিন্দ৷ দেশের চতুর্দশতম রাষ্ট্রপতিকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেচ্ছা বার্তায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো লিখেছেন, অভিনন্দন রামনাথ কোবিন্দ জী৷ এই পরাজয় অবশ্য হাসিমুখে মেনে নিয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার৷ তিনি বলেছেন, আমি দুঃখিত নই৷ কেনই বা দুঃখ করব? আমি একজন যোদ্ধা৷ আমার দেশেড সংখ্যাগরিষ্ঠ পুরুষ ও মহিলাদের বিশ্বাসের জন্য আমি লড়াই করেছি৷ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা৷ সকাল থেকেই আভাস মিলেছিল দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হতে চলেছেন রামনাথ কোবিন্দ৷ উল্লেখ্য, আগামী ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের দিন স্থির হয়েছে৷
এদিকে, ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ৷ পেয়েছেন প্রায় ৬৬ শতাংশ৷ ভোট৷ দুপুর থেকেই উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার পারাউখ গ্রামে শুরু হয়ে যায় উৎসব৷ বৃহস্পতিবার দুপুর গড়াতেই খবর আসতে থাকে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ৷ আর তার পরেই ঢোল হারমিনয়াম নিয়ে পারাউখের রাস্তায় নেমে পড়েন গ্রামবাসীরা৷ অন্যদিকে, দলের সমর্থকরাও উল্লাস শুরু করে দেন৷ এদিন ভোটগণনা শুরু হতেই রামনাথ কোবিন্দ যে সুকলে পড়াশোনা করতেন সেখানে রাময়ণকথা শুরু হয়ে যায়৷ বেলা যত বেড়েছে ততই লোক বেড়েছে এই সুকলে৷ কোবিন্দের ছোট বেলায় বন্ধু গৌরীশঙ্কর শ্রীবাস্তব সংবাদ মাধ্যমে জানালেন, গোটা বিশ্ব এবার আমাদের গ্রামকে চিনবে৷ আর তার প্রধান কারিগর রামনাথ৷ এবার হয়তো গ্রামের রাস্তা অনেকটা ভালো হয়ে যাবে৷ রামনাথ কোবিন্দের গ্রামের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে ঝিনঝক শহরে থাকেন রামনাথ কোবিন্দের বড় দাদা পেয়ারেলাল কোবিন্দ৷ পরিবারে কনিষ্ঠতম সন্তান রামনাথ৷ বাকী ভাইরাও ওই শহরেই থাকেন৷ সেখানেও ভাইদের বাড়িতেও উৎসব শুরু হয়েছে৷ ঝিনঝক শহরের আবার রামনাথের জয়ের সেলিব্রেশনের জন্য ডিজে ডাকা হয়েছে৷ আয়োজন করা হয়েছে নাচের৷ চলছে ভোজপুরি গান৷ রামনাথের দাদা পেয়ারেলালের একটি কাপড়ের দোকান রয়েছে৷ তিনি জানালেন, রামনাথ কখনও রাবার স্ট্যাম্প হয়ে থাকবেন না৷ ও নিজের মতো কাজ করতে ভালোবাসে৷ কারও হস্তক্ষেপ খুব বেশিদিন মেনে নেবে না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top