News Flash

  • Home
  • Uncategorized
  • এবার বন্ধ হল তেজ প্রতাপের মালিকানাধীন পেট্রোল পাম্প, আরও বিপাকে লালুরা
Image

এবার বন্ধ হল তেজ প্রতাপের মালিকানাধীন পেট্রোল পাম্প, আরও বিপাকে লালুরা

পটনা, ২১ জুলাই (হি.স.) : বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা লালুর বড় ছেলে তেজ  প্রতাপের মালিকানাধীন একটি পেট্রোল পাম্প বন্ধ করে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেেট্রালিয়াম | বৃহস্পতিবার রাতে তেজের পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হল| পেট্রোল পাম্প বরাদ্দ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিিত্ততেই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে| যার জেরে বিহার আরজেডি  প্রধান লালুপ্রসাদ যাদবের পরিবারের সংকট আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে|

উল্লেখ্য, বিহারের বিজেপি নেতা সুশীল মোদী সাংবাদিক বৈঠকে বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজ প্রতাপকেও বেআইনিভাবে পেেট্রাল পাম্প বরাদ্দের অভিযোগ করেছিলেন| মোদী অভিযোগ করেছিলেন যে, লারা অটোমোবাইলস নামে কোম্পানিকে বেআইনিভাবে ওই পেট্রোল পাম্প বরাদ্দ করা হয়েছিল| লালু ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর নামে আদ্যাক্ষর মিলিয়ে কোম্পানির নামকরণ করা হয়েছে| এরপরই গতকাল রাত একটা নাগাদ ভারত পেট্রোলিয়ামের আধিকারিকরা চুক্তি খারিজপত্র নিয়ে গিয়ে তেজের ওই পাম্প বন্ধ করে দেন|

উল্লেখ্য, লালুর ছোট ছেলের বিরুদ্ধে জমি বরাদ্দের ঘটনায় আর্থিক লেনদেনের ঘটনায় সিবিআই তদন্ত করছে| এই মামলায় লালু ও তেজের বিভিন্ন বাড়িতে হানা দিয়েছে সিবিআই| এই ঘটনায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীর পদ টলমল| এই পরিস্থিতিতে তেজস্বীর নামে থাকা জমিতে তেজের নামে  থাকা পেট্রোল পাম্প টি বন্ধ করল ভারত পেট্রোলিয়াম | নিয়ম অনুযায়ী, যার নামে জমি তার নামেই পেট্রোল পাম্প বরাদ্দ হবে| তেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লালুর পরিবারের সংকট আরও বাড়াল|-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top