নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যে বাম বিরোধী আন্দোলনে ঝড় তোলতে ২১ শে জুলাই সফরে আসছেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন৷ স্বৈরাচারী শাসক বামফ্রন্টের বিরুদ্ধে বর্তমান রাজ্যের চলমান পরিস্থিতিতে পুনম মহাজন যুব শক্তির মন্থন করবেন৷ সংবাদ প্রতিনিধির এক প্রশ্ণের উত্তরে এই খবর জানিয়েছেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি টিক্কু রায়৷ সকাল ৯টা ৪৫ মিনিটের বিমানে আগরতলা বিমানবন্দরে অবতরন করার সঙ্গে সঙ্গে যুব সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন এম বি বি কলেজ পরিদর্শন করবেন বলে ও জানিয়েছেন টিক্কু বাবু৷ পুনম মহাজান যুব মোর্চার কর্মীর বাড়িতে প্রাতঃরাশ ও করার সুচী রয়েছে৷ মূলতঃ ১৮’র ভোটের মুখে যুব শক্তির আন্দোলনে শান দিতেই এই ঝটিকা সফর সর্বভারতীয় যুব মোর্চার সভাপতির৷ সম্মিলিত যুব শক্তিকে বাম বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাড়তি মাত্রা যুক্ত হবে বলে দাবী করেছেন টিক্কু রায়৷

পুনম মহাজনের সফরে উজ্জীবিত হবে যুবকর্মীরা ঃ বিজেওয়াইএম
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















