নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ চন্ডীপুর ব্লকে ভুয়ো নামে ইন্দিরা আবাসন গায়েবের ঘটনার চাঞ্চল্য দেখা দিয়েছে৷ তাছাড়া গ্রামের বাসিন্দার নামে বেনিফিশারির বরাত দেখিয়ে অর্থ গায়েব করে দেওয়া হয়েছে৷ স্থানীয় জনগণের অভিযোগ ব্লকের জারইলতলি গ্রামের বাসিন্দা দেখিয়ে জনৈক সুমন চক্রবর্তী নামে ইন্দিরা আবাসন প্রকল্পে একটি ঘরের বরাত দেওয়া হয়৷ কিন্তু উক্ত গ্রামে সুমন চক্রবর্তী নামে কোনও বাসিন্দা নেই বলে গ্রামের দীর্ঘ বছরের বাসিন্দারা জানিয়েছেন৷ গ্রামের অনেক বাসিন্দারা বার বার ব্লকের বিডিওর কাছে এই ঘর প্রাপক বাসিন্দার খোঁজ নেবার আবেদন জানিয়েও ব্যর্থ হন৷ গ্রামবাসীর অভিযোগ সংশ্লিষ্ট কাজের টাকা নয়ছয় হচ্ছে৷ একটি বক্স কাল ভাটের টাকাও আত্মসাৎ করে দেওয়া হয়েছে৷ সে এলাকার তপন দেববর্মার বাড়ির কাছে বক্স কাল ভারট নির্মাণে কয়েক লক্ষ টাকা বরাত দেওয়া হয়েছিল৷ শুধুমাত্র স্থানীয় ছড়ার পাড়ে কিছুটা ইটের গাঁথুনি দিয়ে কাজ ফেলে রাখা হয়েছে৷

ভুয়ো নামে ইন্দিরা আবাসন প্রকল্পের ঘর গায়েব, চাঞ্চল্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















