News Flash

  • Home
  • Uncategorized
  • ভুয়ো নামে ইন্দিরা আবাসন প্রকল্পের ঘর গায়েব, চাঞ্চল্য
Image

ভুয়ো নামে ইন্দিরা আবাসন প্রকল্পের ঘর গায়েব, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ চন্ডীপুর ব্লকে ভুয়ো নামে ইন্দিরা আবাসন গায়েবের ঘটনার চাঞ্চল্য দেখা দিয়েছে৷ তাছাড়া গ্রামের বাসিন্দার নামে বেনিফিশারির বরাত দেখিয়ে অর্থ গায়েব করে দেওয়া হয়েছে৷ স্থানীয় জনগণের অভিযোগ ব্লকের জারইলতলি গ্রামের বাসিন্দা দেখিয়ে জনৈক সুমন চক্রবর্তী নামে ইন্দিরা আবাসন প্রকল্পে একটি ঘরের বরাত দেওয়া হয়৷ কিন্তু উক্ত গ্রামে সুমন চক্রবর্তী নামে কোনও বাসিন্দা নেই বলে গ্রামের দীর্ঘ বছরের বাসিন্দারা জানিয়েছেন৷ গ্রামের অনেক বাসিন্দারা বার বার ব্লকের বিডিওর কাছে এই ঘর প্রাপক বাসিন্দার খোঁজ নেবার আবেদন জানিয়েও ব্যর্থ হন৷ গ্রামবাসীর অভিযোগ সংশ্লিষ্ট কাজের টাকা নয়ছয় হচ্ছে৷ একটি বক্স কাল ভাটের টাকাও আত্মসাৎ করে দেওয়া হয়েছে৷ সে এলাকার তপন দেববর্মার বাড়ির কাছে বক্স কাল ভারট নির্মাণে কয়েক লক্ষ টাকা বরাত দেওয়া  হয়েছিল৷ শুধুমাত্র স্থানীয় ছড়ার পাড়ে কিছুটা ইটের গাঁথুনি দিয়ে কাজ ফেলে রাখা হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top