News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দেয়ায় নামাজ আদায়ের ধর্মীয় অধিকার কেড়ে নিল বাম ক্যাডাররা
Image

বিজেপিতে যোগ দেয়ায় নামাজ আদায়ের ধর্মীয় অধিকার কেড়ে নিল বাম ক্যাডাররা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুলাই৷৷ পদ্মের শিবিরে যোগদান করায় মসজিদে গিয়ে নামাজ পড়তে দিচ্ছে না শাসক দলের ক্যাডাররা৷ বিশালগড় মন্ডল কমিটির অন্তর্গত বিজেপির কড়ইমুরা পার্টি অফিসে বসে এমনই বিস্বোরক অভিযোগ করেন সদ্য বিজেপিতে যোগদান করা মনু মিঞা৷ এমনকি মাসিক তিনশত টাকার বিনিময়ে মক্তবের জন্য চাল উঠানের দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব নেওয়ারও হুমকি দেয় বলে অভিযোগ৷ এই খবর পেয়ে নব্য বিজেপি নেতা নিতাই চৌধুরী  কড়ইমুড়া এলাকায় ছুটে আসে৷ উল্লেখ্য, কিছু দিন পূর্বে ব্লক কংগ্রেসের নারী নেত্রী সিরিনা আক্তার, মনু মিঞা সহ আরো অনেকে বিজেপির খাতায় নাম লিখিয়ে ছিলেন৷ তারপর থেকে সিপিএমের ক্যাডার হিসাবে পরিচিত লোকমান হোসেন, হরমুজ মিঞা, বিশাল মিঞা মনু মিঞাকে কড়ইমুবড়া কবরস্থান মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধা দেয়৷ ভবিষ্যতে তাকে দেখে নেওয়ারও হুমকি দেয় বলে অভিযোগ৷ এই এলাকায় দীর্ঘ দিনের কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত মনু মিঞ দলত্যাগ করায় কংগ্রেস নেতা গুলসেদ আলম কেন এবং কার কথায় দলত্যাগ করার কৈফিয়ত চায় বলে অভিযোগ৷ এই খবর জানা জানি হতেই নব্য বিজেপি নেতা কড়ইমুড়া পার্টি অফিসে ছুটে আসেন৷ কর্মীদের হালচাল জেনে নিয়ে তিনি বলেন, শাসক দলের মেয়াদ শেষ লগ্ণে তাই ভয়ে এই সব হুমকি দিচ্ছে৷ শাসক দল যা করছে তা বিজেপির কর্মীরা করতে পারে বলে হুমকি দেন৷ মনু মিঞা এই ঘটনার জন্য শাসক দলকে তীব্র ধিক্কার ও নিন্দা জানায়৷ অন্য দিকে সিপিএমের এক নেতা এই ঘটনাকে অস্বীকার করেছে৷ সংখ্যালঘুদের ভোট টানতে গল্প সাজিয়েছে বলে জানান৷ এলাকাবাসী সূত্রে জানা যায় মনু মিঞা এলাকায় চরিত্রহীন হিসাবে পরিচিত৷ বহু মহিলার সাথে কুকর্মে জড়িত ছিল, বহু বছর আগে মনু মিঞাকে এলাকার এক মহিলার সাথে আপত্তিজনক অবস্থায় হাতে নাতে ধরে এবং প্রায় ৫ বছর পর্যন্ত এলাকা ছাড়া করে রেখেছিল বলে জানা যায়৷ এই রকম চরিত্রহীন লোকদের বিজেপিতে সামিল করা মানে নিজের পায়ে কুড়োল মারা বলে মনে করছে এলাকাবাসী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top