News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দায়িত্ব খালাস দপ্তরের রোগে আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা
Image

বহিঃরাজ্যের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দায়িত্ব খালাস দপ্তরের রোগে আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুলাই৷৷ ব্যাঙ্গালুরুতে পড়তে গিয়ে রাজ্যের এক ছাত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে সেখানে হাসপাতালে ভর্তি৷ তার রক্তে প্লেটিলেইট যেখানে থাকার কথা দেড় থেকে চার লক্ষ  সেখানে মাত্র সাত্রিশ হাজার রয়েছে৷ যেকোন মুহুর্তে রক্তদেওয়ার প্রয়োজন হতে পারে৷ খবরে জানা যায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ত্রিপুরার সংখ্যালঘু কল্যাণদপ্তর থেকে ব্যাঙ্গালুরুর মাতরু কলেজে ১২ জন মেয়েকে জি এন এম কোর্সে ভর্তি করানো হয়৷ বর্তমানে তারা কলেজের গার্লস হোস্টেলে থাকছে৷ কিন্তু কিছুদিন পূর্বে ঐ হোস্টেলে ডেঙ্গু জ্বর দেখা দেয়৷ দেখতে দেখতে ৩ জন ছাত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়৷ তার মধ্যে একজন রোজা পোদ্দর নামে উদয়পুরের মেয়ে রয়েছে৷ প্রথমে হাত পা ব্যথা করে প্রচন্ড জ্বর এসেছিল, তারপর সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে পরীক্ষা নীরিক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পরে৷ তার বাড়িতে খবর দেওয়া হয়৷ ঐ হোস্টেলের পাশেই ঝোপঝাড়, নর্দমা রয়েছে৷ সেখানেই ডেঙ্গু বাহিত মশা রয়েছে৷ ঐ মশার কামড়েই ছাত্রীরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে৷ কলেজ কর্তৃপক্ষকে আগাছা নর্দমা পরিস্কারের কথা বললেও এড়িয়ে যায় বলে অভিযোগ৷ তাছাড়া সংখ্যালঘু কল্যাণ দপ্তর ও অন্য রাজ্যে বিভিন্ন কোর্সে ভর্তি করানোর পর তাদের আর খোঁজ খবর রাখছে না বলে অভিভাবক মহল থেকে অভিযোগ করেছে৷ তাছাড়া বহু কলেজের হোস্টেলে ছাত্র ছাত্রীদের নিম্মমানের খাবার ও প্রদান করা হচ্ছে৷ অথচ সংখ্যালঘু কল্যান দপ্তর সুখ নিদ্রায় আচ্ছন্ন৷ বর্তমানে ব্যাঙ্গালুরু শহরে ডেঙ্গু জ্বরের প্রাদুভার্ব বেড়েছে৷ রাজ্যের বেশির ভাগ ছাত্র-ছাত্রী বিভিন্ন কোর্সে ঐ শহরেই পড়াশুনা করছে৷ ফলে রাজ্য সরকারের উচিত কলেজ গুলির কর্তৃপক্ষের সাথে কথা বলা৷ যাতে আর কোন ছাত্র-ছাত্রী ঐ রোগে আক্রান্ত না হয়৷ রাজ্য সরকার যাতে দ্রুত কোন পদক্ষেপ গ্রহন করে সেই দাবী তুলেছেন অভিভাবকরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top