নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) : গোরক্ষার নামে হিংসা বরদাস্ত নয়। হিংসাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ফের একবার গোরক্ষকদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সরকারের ডাকে এদিন লোকসভার সংসদের গ্রন্থাগারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদল বৈঠক হয়। বৈঠকের শুরুতেই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলের নেতারা। দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষকদের তাণ্ডব থেকে শুরু করে মাওবাদী হামলার প্রসঙ্গ উঠে আসে। আলোচনায় গুরুত্ব পায় চিন-ভারত সম্পর্ক ও কাশ্মীর পরিস্থিতিও।
সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। প্রথা মেনে সংসদ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয় এদিন। যাতে সুষ্ঠুভাবে সংসদের বাদল অধিবেশনের কার্য সম্পাদন করা যায়, তার জন্য রবিবার সংসদের গ্রন্থাগারে সর্বদলীয় বৈঠক শুরু হয় বেলা ১১টায়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দরীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সহ অন্যান্যরা।ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধরাও।তবে এদিনের বৈঠক বয়কট করে তৃণমূল। দলীয় সূত্রে খবর, সম্প্রতি রাজ্যে হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছে বিজেপি। সেজন্য ওই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্তকুমার জানান, গোরক্ষার নামে হিংসাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। চিন ও কাশ্মীর ইস্যুতেও বিরোধীদের সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অনন্তকুমার জানান, এই ইস্যুতে বাদল অধিবেশনে আলোচনাতেও রাজি কেন্দ্র।
বাদল অধিবেশন চলাকালীন লোকসভা ও রাজ্যসভায় মোট ১৬টি বিল পেশ করা হবে। যার মধ্যে রয়েছে, জম্মু–কাশ্মীরে জিএসটি চালু এবং বেআইনিভাবে ভারতে বসবাসকারী অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার আইনে সংশোধনীর প্রস্তাব। তবে লোকসভা সাংসদ বিনোদ খান্না ও রাজ্যসভা সাংসদ পি গোবর্ধন রেড্ডির প্রয়াণে, সোমবার সংসদের সমস্ত ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, এদিনই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন সাংসদ এবং বিধায়করা। রাইসিনায় প্রণব মুখার্জির উত্তরসূরী হয়ে কে বসবেন তা ঠিক হবে ২০ জুলাই।
গোরক্ষার নামে হিংসাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সর্বদল বৈঠকে বার্তা কেন্দ্র সরকারের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















