News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনকভাবে খুন ভারতীয় ছাত্র, আরেক ছাত্র উদ্ধার অচৈতন্য অবস্থায়
Image

রহস্যজনকভাবে খুন ভারতীয় ছাত্র, আরেক ছাত্র উদ্ধার অচৈতন্য অবস্থায়

ঢাকা, ১৫ জুলাই (হি.স.) : এক ভারতীয় ছাত্রের নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে| মৃত ছাত্রের নাম আসিফ শেঠ| বাড়ি মণিপুরে| উদ্ধার করা হয়েছে আরও এক অচৈতন্য ভারতীয় ছাত্রকে| তার নাম উইলিয়াম সিং| দুজনেই চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস চতুর্থ বর্ষের পড়ুয়া| ঘটনার তদন্তে নেমেছে চট্টগ্রাম পুলিশ| সূত্রের খবর, চট্টগ্রামের আবদুল হামিদ সড়কের ইউসুফ ভবন নামে একটি বাড়ি ভাড়া নিয়ে চার ভারতীয় ছাত্র থাকত| নিহত আসিফ শেঠের দেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে| ঘর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা উইলিয়াম সিং নামে আরেক ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে| তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

তদন্তে নেমে আরও এক ভারতীয় ছাত্র তথা ইউসুফ ভবনের বাসিন্দা নীরজ গুরুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ| নীরজ ও তার স্ত্রী জোত্স্না আসিফকে রক্তাক্ত অবস্থায় প্রথম দেখেছিলেন| তদন্তে জানা গিয়েছে, রাতে ফ্ল্যাটে সবাই একসঙ্গে মদপান করেছিল| এরপর নীরজ তার স্ত্রীকে নিয়ে নিজের ঘরে চলে যান| আসিফ, উইলিয়ামের ঘর থেকে গভীর রাতে চিত্কার শুনতে পেয়ে নীরজের সন্দেহ হয় বলে নীরজ পুলিশকে জানিয়েছে| গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top