News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ আগস্ট পশ্চিমবঙ্গ-গুজরাত-মধ্যপ্রদেশ সহ তিন রাজ্যে ১০টি আসনের রাজ্যসভার ভোট
Image

৮ আগস্ট পশ্চিমবঙ্গ-গুজরাত-মধ্যপ্রদেশ সহ তিন রাজ্যে ১০টি আসনের রাজ্যসভার ভোট

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : তিন রাজ্যের ১০টি রাজ্যসভার আসনের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন| পশ্চিমবঙ্গ ছয়, গুজরাত তিন ও মধ্যপ্রদেশে একটি সহ মোট ১০ আসনের রাজ্যসভার ভোট গ্রহণ হবে আগামী ৮ আগস্ট| শুক্রবার, এমনটাই জানাল নির্বাচন কমিশন| প্রথমে ৮ জুন ওই নির্বাচন হওয়ার কথা ছিল| কিন্তু, ২২ মে, কমিশন ওই প্রক্রিয়া পিছিয়ে দেয়|
এই দশজনের মধ্যে ৯ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ অগাস্ট| একজন মারা যাওয়ায় সেই জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে| সংসদের উচ্চকক্ষের যে ৯ জন সাংসদের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাঁদের মধ্যে চারজন তৃণমূল কংগ্রেস, ২ জন কংগ্রেস, ২ জন বিজেপি এবং ১ জন সিপিএম-এর সাংসদ|
গুজরাত থেকে তিন যে সাংসদের মেয়াদ ফুরাচ্ছে, তাঁরা হলেন, আহমেদ পটেল (কংগ্রেস), দিলীপভাই পাণ্ড্য ও স্মৃতি ইরানি (বিজেপি)| পশ্চিমঙ্গের ৬ জন সাংসদ হলেন ডেরেক ওব্রায়েন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় ও দোলা সেন (তৃণমূল কংগ্রেস), প্রদীপ ভট্টাচার‌্য (কংগ্রেস) ও সীতারাম ইয়েচুরি (সিপিএম)| অন্যদিকে, মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল দাভের মৃতু্যতে সেই আসনেও নির্বাচন হবে|
গত ২২ মে নির্বাচন কমিশন জানায়, ৩ জুন ইভিএম চ্যালেঞ্জ ও আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখেই ওই রাজ্যসভার আসনের নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top