News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, কুমারী মা হল প্রেমিকা, গারদে প্রতারক প্রেমিক
Image

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, কুমারী মা হল প্রেমিকা, গারদে প্রতারক প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুলাই৷৷ তেলিয়ামুড়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন এক কুমারী মা৷ যুবকের প্রেমের ফাঁদে পড়ে ঐ যুবতী গর্ভবতী হয় বলে জানায় ঐ প্রসূতি মা৷ মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে এই শিশুটির জন্ম হয়৷ বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে৷ এদিকে, কল্যাণপুর থানায় ঐ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়৷ মঙ্গলবার রাতেই আনুমানিক তিনটা নাগাদ কল্যাণপুর থানার এসআই সহদেব দাস গোপন খবরের ভিত্তিতে যুবকের বন্ধুর বাড়ী থেকে গ্রেপ্তার করে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের কমলনগর গ্রামের অখিল দাসের ছেলে মনোজিৎ দাসের সাথে প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্ক ঘটে ঐ যুবতীর৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ মেয়ের সাথে বহুবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে মনোজিৎ৷ তাতে ঐ যুবতী গর্ভবতী হয় যায়৷ মেয়েটি যখন বুঝতে পারে যে তার গর্ভে সন্তান রয়েছে তখন মনোজিৎকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে৷ এদিকে মনোজিৎ ঐ যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে এমনকি ঐ যুবতীর গর্ভে যে সন্তান বড় হচ্ছে তা মনোজিৎ এর নয় বলে জানায়৷ এদিকে ঐ যুবতী ও তার পরিবারের লোকজন বারবার মনোজিৎ এর পরিবারের লোকদের কাছে তাদের এই সম্পর্ককে সামাজিক স্বীকৃতির জন্য দাবী জানায়৷ কিন্তু, মনোজিৎ এর পরিবার ঐ যুবতীকে গ্রহণ করতে রাজী হয়নি৷ এদিকে, গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত৷ মঙ্গলবার ঐ যুবতী প্রসব বেদনা নিয় তেলিয়ামুড়া হাসপাতালে আসে৷ সেখানেই পুত্র সন্তানের জন্ম দিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কল্যাণপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে, তথ্যাভিজ্ঞ মহলের অভিমত অবৈধ সম্পর্কের জেরে এই ধরনের ঘটনাগুলি প্রায়ই ঘটছে৷ এসব ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকা দরকার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top