সাসারাম (বিহার), ১৩ জুলাই (হি.স.): বিহারের রোহতাস জেলায় পুকুরের জলে ডুবে মৃতু্য হল চার জন শিশুর| ৱুধবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তারগঞ্জ গ্রামের একটি পুকুরে| সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অলোক রঞ্জন জানিয়েছেন, ৱুধবার সন্ধ্যায় তারগঞ্জ গ্রামের একটি পুকুরে স্নান করছিল চার জন শিশু| হঠাত্ই তাঁরা জলে তলিয়ে যায়| রাতভর নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে পুকুরে চার জন শিশুর দেহ ভেসে উঠতে দেখা যায়|
মৃত চার শিশুর নাম হল, গোলু (৮), অমন (৮), অঙ্কিত (৭) এবং দীপু (১২)| এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন তারগঞ্জ গ্রামের বাসিন্দারা| ক্ষতিপূরণের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা| পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়|
বিহারে পুকুরে ডুবে মৃত ৪ শিশু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















