News Flash

  • Home
  • Uncategorized
  • কমল হাসানকে গ্রেফতারের দাবি হিন্দু মাক্কাল কাচিচর, উদ্বিগ্ন নন অভিনেতা
Image

কমল হাসানকে গ্রেফতারের দাবি হিন্দু মাক্কাল কাচিচর, উদ্বিগ্ন নন অভিনেতা

চেন্নাই, ১৩ জুলাই (হি.স.) : অভিনেতা কমল হাসানকে গ্রেফতারের দাবি জানিয়েছে হিন্দু মাক্কাল কাচিচ নামের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের| এবার তাঁর সমালোচকদের একহাত নিলেন বিশ্বরূপম অভিনেতা| সংগঠনের অভিযোগ, তামিল রিয়েলিটি শো বিগ বস-এ অশ্লীলতার প্রচার ও তামিল সংস্কৃতির অবমাননা করেছে কমল হাসান| পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করে কমল ও তাঁর শো-য়ের প্রতিযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছে হিন্দু মাক্কাল কাচিচ | তবে এঘটনায় উদ্বিগ্ন নন এই অভিনেতা| অভিযোগ অস্বীকার করে অভিনেতার দাবি, বিচারব্যবস্থায় তাঁর বিশ্বাস রয়েছে এবং বিচারব্যবস্থাই তাঁকে রক্ষা করবে|
কমলকে গ্রেফতারের দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই শো থেকে বামপন্থী ও দ্রাবিড়িয় ভাবধার প্রচার করা হচ্ছে| এছাড়ও শো-এ যাঁরা অংশ নিয়েছেন তাঁদের মধ্যে একজন জুলিয়ানা ছাড়া সবাই অভিনেতা-অভিনেত্রী| জালিকাট্টু প্রতিবাদের সময় জুলিয়ানা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন| এই কারণেই তাঁকে শো-তে নেওয়া হয়েছে বলে দাবি হিন্দু মাক্কাল কাচ্চির|
তবে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়েরকে খুব একটা গুরুত্ব দিতে চাননি কমল| কমলের প্রশ্ন, বিগ বসে এমন কী অশ্লীল ছিল যা তামিল সংস্কৃতির পরিপন্থী? এ ব্যাপারে কমল বলেছেন, বিচারব্যবস্থায় তাঁর বিশ্বাস রয়েছে এবং বিচারব্যবস্থাই তাঁকে রক্ষা করবে| কমল আরও বলেছেন, তিনি আদৌ সফ্ট টার্গেট নন| তিনি কঠিন ঠাঁই| তাঁর বিরুদ্ধে যে চেষ্টা করা হচ্ছে তাতে সফল হওয়া যাবে না| অভিযোগে যুক্তিসম্মত হলে তিনি নিজেই ক্ষমা চেয়ে নিতেন বলে জানিয়েছেন কমল|
উল্লেখ্য, হিন্দু মাক্কাল কাচ্চি এর আগেও কমল হাসানকে নিশানা করেছিল| গত মার্চে মহাভারত সম্পর্কে কমলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ করেছিল এই সংগঠনটি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top