News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধের ফলে অস্বাভাবিক বৃদ্ধি বিমান ভাড়া
Image

অবরোধের ফলে অস্বাভাবিক বৃদ্ধি বিমান ভাড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের সড়ক ও রেলপথ অবরোধের প্রভাব পড়েছে বিমান ভাড়ার উপরও৷ অবরোধের কারণে আগরতলা-গুয়াহাটির উভয় দিকে সড়ক ও রেলপথ যানবাহন ও রেল চলাচল মঙ্গলবার তৃতীয় দিনেও পুরো বন্ধ ছিল৷ এরফলে সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বিমানের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন৷ আর তার পুরো সুযোগ নিয়ে বিমান সংস্থাগুলি যথেচ্ছভাবে যাত্রীর পকেট কাটছে৷ আগরতলা-গুয়াহাটির আকাশ পথের উভয় দিকে বিমানে গত মঙ্গলবার থেকে অস্বাভাবিক টিকিটের মূল্য বৃদ্ধি করে দিয়েছে৷ সাধারণত এই রুটে বিমানে একটি টিকিটের মূল্য তিন হাজার টাকার মধ্যে থাকে৷ কিন্তু এই অবরোধের ফলে এই রুটে এখনভাড়া হয়েছে ছয় থেকে সাজ হাজারের মত৷ বিমান সংস্থাগুলি এই অবরোধের ফলে বিমানের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার ফলে অসহায় যাত্রীর ঘাড়ে কোপ বসিয়েছে বলে বিমানযাত্রীরা অভিযোগ করেন৷ বিস্ময়ের ব্যাপার, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক  বিমান সংস্থাগুলির যথেচ্ছ যাত্রীদের পকেট কাটার বিষয়টি দেখভালের কথা থাকলেও সেদিকে কোনও নজর নেই বলেও অভিযোগ উঠেছে৷ তাছাড়া সুযোগে বিমান টিকিটের কালোবাজারিও করছে একটি চক্র বলে অভিযোগ উঠেছে৷ তাছাড়া শহর ও শহরতলির আরও দু-তিনটি ট্র্যাভেল এজেন্সির বিরুদ্ধেও গ্রুপ টিকিটে কালোবাজারি করার অভিযোগ উঠেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top