News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী কর্মচারীর আত্মহত্যা ঘিরে ধোঁয়াশায় পুলিশ
Image

সরকারী কর্মচারীর আত্মহত্যা ঘিরে ধোঁয়াশায় পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ রহস্যজনকভাবে আত্মঘাতী যুবক৷ নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেও পুলিশের প্রাথমিক অনুমান পরিকল্পিত হত্যা৷ মৃতের নাম বিকাশ চন্দ্র সাহা (৩২)৷ বাড়ি উদয়পুর মহারানীস্থিত ছয়ঘড়িয়া সুকল সংলগ্ণ এলাকায়৷ মৃত যুবক ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে করনীক হিসাবে কর্মরত ছিলেন৷ মঙ্গলবার সকালে নিজ ঘরে আত্মঘাতী হয়েছে৷ বাড়ির সদস্যরা ঝুলন্ত অবস্থায় বিকাশকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ পারিবারিক ঝামেলা কিংবা কোন অভাব অনটনও নেই৷ অফিস কামাই  করে ঘরে আত্মঘাতী হওয়ার নেপথ্যে গোপন কারণ থাকতে পারে আশঙ্কা স্থানীয়দের৷ তদন্তে নেমেছে পুলিশ৷ সরকারী কর্মীর ফাঁসীতে আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top