নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ রহস্যজনকভাবে আত্মঘাতী যুবক৷ নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেও পুলিশের প্রাথমিক অনুমান পরিকল্পিত হত্যা৷ মৃতের নাম বিকাশ চন্দ্র সাহা (৩২)৷ বাড়ি উদয়পুর মহারানীস্থিত ছয়ঘড়িয়া সুকল সংলগ্ণ এলাকায়৷ মৃত যুবক ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে করনীক হিসাবে কর্মরত ছিলেন৷ মঙ্গলবার সকালে নিজ ঘরে আত্মঘাতী হয়েছে৷ বাড়ির সদস্যরা ঝুলন্ত অবস্থায় বিকাশকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ পারিবারিক ঝামেলা কিংবা কোন অভাব অনটনও নেই৷ অফিস কামাই করে ঘরে আত্মঘাতী হওয়ার নেপথ্যে গোপন কারণ থাকতে পারে আশঙ্কা স্থানীয়দের৷ তদন্তে নেমেছে পুলিশ৷ সরকারী কর্মীর ফাঁসীতে আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷
সরকারী কর্মচারীর আত্মহত্যা ঘিরে ধোঁয়াশায় পুলিশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















