কলকাতা, ১২ জুলাই (হি.স.): নারদ তদন্তে সিবিআই-এর নোটিস পাঠানো প্রসঙ্গে ৱুধবার তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়ে দিলেন, ‘দিল্লিতে আছেন| তাই সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না|’ নারদ-কাণ্ডে ৱুধবার সৌগত রায়কে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল| কিন্তু, ই-মেল মারফত সিবিআইকে তিনি জানিয়েছেন, দিল্লি আছেন| অর্থাত্ নারদ-কাণ্ডে ৱুধবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন না সৌগত রায়|
নারদ-কাণ্ডে ইতিমধ্যে উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদ, ডেপুটি মেয়র তথা বিধায়ক ইকবাল আহমেদ, পুলিশ কর্তা সৈয়দ মহম্মদ হোসেন মির্জাকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই| সিবিআই সূত্রের খবর, নারদ মামলায় মোট ১৩ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে| এই পরস্থিতিতে ৱুধবার সৌগত রায়কে সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল| কিন্তু, দিল্লিতে থাকায় এদিন তিনি হাজিরা দিলেন না|

দিল্লিতে আছি, সিবিআইকে ই-মেল সৌগত রায়ের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















