News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্য নেতৃবৃন্দ
Image

বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্য নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ নেতৃবৃন্দ৷ তাঁদের বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করে তৃণমূল রাজ্যে নতুন করে যাত্রা শুরু করবে দাবি করেন নেতৃবৃন্দরা৷ মঙ্গলবার বটতলায় জয়রাম বিয়ে বাড়ির হলঘরে প্রদেশ তৃণমূলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে৷ তাতে প্রদেশ তৃণমূল সহ-সভাপতি দুলাল দাস, আইএনটিটিইউসি’র সর্বভারতীয় সহ-সম্পাদক এবং রাজ্য কমিটির কার্যকরী সভাপতি বিপ্লব কর এবং এসসি শাখার রাজ্য সভাপতি প্রাক্তন বিধায়ক নকুল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ তাঁদের বক্তব্য, তৃণমূলের ছয় বিধায়ক দল বিরোধী কাজের জন্য বহিসৃকত হয়েছেন৷ তাঁরা বরাবরই সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাসী৷ তাঁদের সম্পর্কে প্রাক্তন বিধায়ক নকুল দাস বলেন, কয়েকজন আত্মস্বার্থপর ব্যক্তির বহিস্কারের মধ্য দিয়ে দল কখনো দূর্বল হয় না৷ বরং আরো শক্তিশালী হয়ে উঠে৷ তিনি বলেন, একদিকে স্বৈরতন্ত্র, হিন্দুত্ব এবং দেশের অর্থনীতির উপর আক্রমন হচ্ছে, অন্যদিকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং শ্রমজীবি মানুষের অধিকার রক্ষার সংগ্রাম চলছে৷ এই সংগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পথের দিশারী৷ দেশের পরিবর্তীত পরিস্থিতিতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম বিজেপি বিরোধী লড়াইয়ে এক জায়গায় এসে দাঁড়িয়েছে৷ কিন্তু তার অর্থ এই নয় যে, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দ্বন্ধের অবসান হয়ে গেছে৷ তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম বিরোধী মানসিকতার কোন পরিবর্তন ঘটেনি৷ তাঁর দাবি, যাঁরা এই বিষয়টি বুঝতে পারেন না কিংবা বুঝেও অপব্যাখ্যা করেন, তাঁরা জনগণকে বিভ্রান্ত করছেন৷ প্রদেশ তৃণমূল কংগ্রেস বাম বিরোধী জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই বামফ্রন্টকে হটাতে প্রতিজ্ঞাবদ্ধ, প্রত্যয়ের সুরে বলেন তিনি৷
প্রদেশ তৃণমূল সহ-সভাপতি দুলাল দাস ছয় বিধায়ককে কটাক্ষ করে বলেন, বিশ্বাসঘাতকরা কোথাও স্থান পাবেন না৷ তাঁরা দলের ভিতরে থেকে দলকে দূর্বল করেছেন বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷ এদিকে, আইএনটিটিইউসি সর্বভারতীয় সহ-সম্পাদক এবং রাজ্য কমিটির কার্যকরী সভাপতি বিপ্লব কর বলেন, গত কয়েকদিনে সুদীপ বর্মণরা দলকে তাঁদের সম্পত্তি বলে ভাবতে শুরু করেছিলেন৷ তাঁর মতে, সুদীপবাবুদের বিজেপি যাওয়ার সিদ্ধান্ত ব্যক্তিস্বার্থ উদ্ধার করা ছাড়া আর কিছু নয়৷ রাজ্যে দল আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷ এদিনের কর্মী সভার সঞ্চালক শিবপ্রসাদ চৌধুরী দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন৷ অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা পান্না দেব, জিরানীয়া বিভাগীয় সভাপতি সুনীল বোস, বাধারঘাট ব্লক সভাপতি রতন ঘোষ, আইএনটিটিইউসি নেতা সুভাস বনিক, কর্মচারী নেতা শঙ্কর সেন, নারী নেত্রী পুতুল ঘোষ, যুব নেতা মিঠুন দাস, ইমাম হুসেন, নিতাই দাস প্রমুখ৷ সভায় রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব সহ দলের সহ শাখা সংগঠনের সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top