News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে ঘন ঘন ধস, বিচ্ছিন্ন ১২টি গ্রাম
Image

নাগাল্যান্ডে ঘন ঘন ধস, বিচ্ছিন্ন ১২টি গ্রাম

কোহিমা (নাগাল্যান্ড), ১২ জুলাই, (হি.স.) : প্রবল বৃষ্টিপাতের দরুন পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডের জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছে। গত প্রায় দশদিনের টানা বৃষ্টিতে নাগাল্যান্ডের ১২টি গ্রামের প্রায় ১৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া অসমের মরিয়নি সীমান্তবর্তী মোককচং শহরের নিকটবর্তী রাস্তার বিভিন্ন এলাকায় গত প্রায় ১১দিন ধরে ঘন ঘন পাহাড়ের ধস নেমে গ্রামীণ নাগরিক জীবন বিপর্যস্ত করে তুলেছে। এই কয়দিন ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন মোককচং শহর।
জরাজীর্ণ রাস্তার জন্য জাপু, চাংদাং, লাখুনি, অলংতাকি, নকপু চারিংবস্তি, লংসেং, লিরোম্যান, ইয়ানজানে অত্যাবশ্যক পণ্য সামগ্রী পাঠানো যাচ্ছে না। মোককচঙের অতিরিক্ত জেলাশাসক মংকলেবা ইমতিওয়াপাং জানান, প্রভাবিত এলাকার রাস্তাগুলিকে তুলি শহরের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য পূর্ত বিভাগ। অস্থায়ী কাঠের সেতু তৈরির জন্য অসমের যোরহাট জেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। খুব শিগগির রাস্তা সারিয়ে ফেলা হবে বলে মনে করছেন অতিরিক্ত জেলাশাসক মংকলেবা ইমতিওয়াপাং।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top