News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে তালিবানি হামলায় মৃত দুই পুলিশ কর্মী, জখম ৭
Image

আফগানিস্তানে তালিবানি হামলায় মৃত দুই পুলিশ কর্মী, জখম ৭

কাৱুল, ১১ জুলাই (হি.স.): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে তালিবানি হামলায় প্রাণ হারালেন দুই জন পুলিশ কর্মী| এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৭ জন সাধারণ মানুষ| নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অবশ্য মৃতু্য হয়েছে শীর্ষ তালিবান কমান্ডার আদাম খান-সহ ৪ জন তালিবানি জঙ্গির|
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সারহাদি জানিয়েছেন, সোমবার রাতে লাঘমান প্রদেশের আলি শিং জেলায়, নিরাপত্তা রক্ষীদের আউটপোস্টে হামলা চালায় তালিবানি জঙ্গিরা| ঘন্টা দুয়েকের হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন পুলিশ কর্মী| জখম হয়েছেন অন্তত ৭ জন সাধারণ মানুষ| আহতদের মধ্যে মহিলারাও রয়েছেন| নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে শীর্ষ তালিবান কমান্ডার আদাম খান-সহ ৪ জন তালিবানি জঙ্গি| তালিবানি হামলার পরই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পেঁৗছয়| গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে| পুলিশের দাবি, নিরাপত্তা রক্ষীদের আউটপোস্টে হামলার নেপথ্যে তালিবান জঙ্গিদের হাত রয়েছে| তবে তালিবান জঙ্গি গোষ্ঠী এখনও পর‌্যন্ত হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top