কাৱুল, ১১ জুলাই (হি.স.): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে তালিবানি হামলায় প্রাণ হারালেন দুই জন পুলিশ কর্মী| এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৭ জন সাধারণ মানুষ| নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অবশ্য মৃতু্য হয়েছে শীর্ষ তালিবান কমান্ডার আদাম খান-সহ ৪ জন তালিবানি জঙ্গির|
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সারহাদি জানিয়েছেন, সোমবার রাতে লাঘমান প্রদেশের আলি শিং জেলায়, নিরাপত্তা রক্ষীদের আউটপোস্টে হামলা চালায় তালিবানি জঙ্গিরা| ঘন্টা দুয়েকের হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন পুলিশ কর্মী| জখম হয়েছেন অন্তত ৭ জন সাধারণ মানুষ| আহতদের মধ্যে মহিলারাও রয়েছেন| নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে শীর্ষ তালিবান কমান্ডার আদাম খান-সহ ৪ জন তালিবানি জঙ্গি| তালিবানি হামলার পরই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পেঁৗছয়| গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে| পুলিশের দাবি, নিরাপত্তা রক্ষীদের আউটপোস্টে হামলার নেপথ্যে তালিবান জঙ্গিদের হাত রয়েছে| তবে তালিবান জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি|

আফগানিস্তানে তালিবানি হামলায় মৃত দুই পুলিশ কর্মী, জখম ৭
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















