News Flash

  • Home
  • Uncategorized
  • জনজাতিকরণ ও পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টার রেল অবরোধ অসমে, ট্রেন চলাচলে ব্যাঘাত
Image

জনজাতিকরণ ও পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টার রেল অবরোধ অসমে, ট্রেন চলাচলে ব্যাঘাত

চিরাং (অসম), ১০ জুলাই, (হি.স.) : মরান, মটক, তাই আহোম, চুতিয়া, কোচ রাজবংশী এবং চা জনগোষ্ঠী-সহ ছয় জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা এবং পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে সারা অসম কোচ-রাজবংশী ছাত্র পরিষদ (এএকেআরএসইউ বা আক্রাসু) আহূত ১২ ঘণ্টার ‘রেল অবরোধ’-এ বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের যাতায়াতে বেজায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ট্রেন নিউ কোচবিহার স্টেশনে আটকে রাখা হয়েছে। বিশেষ করে আপ শরাইঘাট এক্সপ্ৰেস ও ওঘা এক্সপ্ৰেসকে নিউ কোচবিহারে, কোকরাঝাড়ে আপ দাদর এক্সপ্ৰেস, নিউ বঙাইগাঁওয়ে ডাউন রাজধানী এক্সপ্ৰেস এবং ইন্দোর এক্সপ্ৰেস, গোয়ালপাড়ায় ডাউন গয়া এক্সপ্ৰেস, বঙাইগাঁওয়ে ডাউন ব্যাঙ্গালোর এক্সপ্ৰেস আটকে রাখায় হাজার হাজার যাত্রীদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার সকালে চিরাং জেলার বাসুগাঁও সহস্ৰাধিক আক্ৰাসু কৰ্মী ট্রেন অবরোধ করেন। এদিকে আজকের রেল অবরোধ-এর পরিপ্রেক্ষিতে ছয়টি ট্রেনের যাত্রা আগাম বাতিল করেছিল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। বাতিল ট্রেনগুলি যথাক্রমে ৫৫৭৫৩/৫৫৭৫৪ আলিপুরদুয়ার-গুয়াহাটি-আলিপুরদুয়ার সিফুং যাত্ৰীবাহী পেসেঞ্জার, ১৫৭৬৯/১৫৭৭০ আলিপুরদুয়ার-লামডিং-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্ৰেস, ১৫৭৭১/১৫৭৭২ আলিপুরদুয়ার-কামাখ্যা-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্ৰেস, ৫৫৮১১/৫৫৮১২ ধুবড়ি-কামাখ্যা-ধুবড়ি যাত্ৰীবাহী পেসেঞ্জার (গোয়ালপাড়া হয়ে), ০৭৫২৬/০৭৫২৫ নিউ বঙাইগাঁও-নিউ জলপাইগুড়ি-নিউ বঙাইগাঁও ডেমু, ৫৫৭১৩/৫৫৭১৪ নিউ জলপাইগুড়ি-রঙিয়া-নিউ জলপাইগুড়ি যাত্ৰীবাহী ট্রেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top