News Flash

  • Home
  • Uncategorized
  • মোর্চার আন্দোলনে সমস্যা সিকিম, চামলিংকে আশ্বাস রাজনাথের
Image

মোর্চার আন্দোলনে সমস্যা সিকিম, চামলিংকে আশ্বাস রাজনাথের

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : পবন চামলিংকে আশ্বস্থ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পৃথক গোর্খ্যাল্যান্ডের দাবিতে পাহাড়ে মোর্চার আন্দোলনে সমস্যা সিকিম । এই আন্দোলনের জেরে সিকিম সমস্যায় রয়েছে। শিলিগুড়িতে সিকিমগামী গাড়ি আটকে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আবার আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দার্জিলিং সমস্যা সমাধানে কেন্দ্রের হস্তক্ষেপ চাইল সিকিম সরকার। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রের উদ্যোগী হওয়া উচিত বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। কেন্দ্রকে চিঠি পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তিনি। যা নিয়ে রবিবার সংবাদিক বৈঠক করে সিকিম সরকারকে আশ্বস্থ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, ১০ নম্বর জাতীয় সড়কে সিকিমগামী গাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করা হবে ।
গত ১ মাস ধরে গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল দার্জিলিং। আর পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমকে যুক্ত করার রাস্তা এই একটাই। মোর্চার আন্দোলনের জেরে কোনও গাড়ি উঠতে পারছে না পাহাড়ে। ফলে সমস্যা পড়তে হচ্ছে সিকিমকে। নিত্য প্রয়োজনীয় জিনিসও সরবরাহে সমস্যায় পড়তে হচ্ছে।ইতিমধ্যে সিকিমের ৬০ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। সেকারণে দ্রুত এই সমস্যার সমাধান চাইছে সিকিম।
এরপরই আজ সংবাদিক বৈঠকে করে চামলিংকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ১০ নম্বর জাতীয় সড়কে সিকিমগামী গাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করা হবে ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top