News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএপটি’র অবরোধে ট্রেন চলাচল খতিয়ে দেখবেন রেলের গোয়েন্দা আধিকারিকরা
Image

আইপিএপটি’র অবরোধে ট্রেন চলাচল খতিয়ে দেখবেন রেলের গোয়েন্দা আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ আইপিএফটির প্রধান এন সি দেববর্মার ডাকে অনির্দিষ্টকালের রেলপথ ও জাতীয় সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে রেলের তরফে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিলের খবর নেই৷ এইদিকে উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং বিভাগের গোয়েন্দা আধিকারিক যশ মিশ্র অবরোধের পুরো বিষয়টি খতিয়ে দেখতে ধর্মনগর এসে পৌঁছেছেন৷ জানা গেছে, সব কিছু খতিয়ে দেখে তিনি সীমান্ত রেল কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠাবেন৷ এর ভিত্তিতে স্থির হবে ১০ জুলাইর আপ এবং ১১ জুলাইর ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং পরে আপ ও ডাউন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সহ অন্য ট্রেন চালানো হবে কিনা৷ প্রাপ্ত তথ্য অনুসারে অবরোধ এলাকার বাইরে থাকায় আগরতলা-উদয়পুরের মধ্যে চলা আপ, ডাউন যাত্রী ট্রেন ১০ জুলাই ও তারপরও যথারীতি চলাচল করবে৷ চলাচল করবে ধর্মনগর-শিলচরের মধ্যে আপ এবং ডাউন ট্রেনও৷ পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে বাতিল করা হতে পারে আগরতলা- ধর্মনগর, আগরতলা-শিলচর আপ এবং ডাউন ট্রেনগুলি, আংশিক অথবা পুরোপুরি বাতিল হতে পারে ১০ ও ১১ জুলাইর আপ, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ এ ট্রেনটি শিয়ালদহ-আগরতলার পরিবর্তে চালানো হতে পারে শিয়ালদহ- ধর্মনগরের মধ্যে৷ এসবই অবশ্য রাজ্য প্রশাসনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে৷
এদিকে, রাজ্যের ও বহিঃরাজ্যের বহু যাত্রী ইতিমধ্যেই দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে নিয়েছেন আগে থেকেই৷ জানা গিয়েছে, রাজ্যের কিছু সংখ্যক রোগীকে বহিঃরাজ্যের চিকিৎসা পরিষেবার জন্যও নিয়ে যাওয়ার কথা ছিল৷ তারা মহা সমস্যায় পড়তে চলেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top