News Flash

  • Home
  • Uncategorized
  • বিল বকেয়া তাই ট্রান্সফরমার সারাই করেনি নিগম, হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করে ফাঁসলেন গ্রাহকরা
Image

বিল বকেয়া তাই ট্রান্সফরমার সারাই করেনি নিগম, হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করে ফাঁসলেন গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ জুলাই৷৷ উত্তর জেলার কদমতলা বিদ্যুৎ দপ্তরের অবৈধ্য হুক লাইন বিরোধী অভিযান৷

কদমতলায় হুকলাইন বিরোধী অভিযানে উদ্ধার বিস্তর পরিমানে তার৷ ছবি নিজস্ব৷

অভিযানে প্রচুর পরিমানে হুক লাইনে ব্যবহৃত বিদ্যুৎ পরিবাহী তার উদ্ধার৷ ১০-১২ টি পরিবারকে অবৈধ্যভাবে চুরি করে হুক লাইন দিয়ে বিদ্যুৎ জ্বালানোর জন্য প্রায় ১৫-২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ কদমতলা বিদ্যুৎ নিগমের আজকের এই অভিযান চালান জুনিয়র ইঞ্জিনিয়ার অমিত কুমার দত্ত৷ তিনি কদমতলা বিদ্যুৎ নিগমের কর্মচারীদেরকে নিয়ে মাঠে নামেন৷ সাথে ঊনকোটি জেলার কুমারঘাট থেকে ভিজিলেন্সের পুলিশকে সঙ্গে নিয়ে চুরাইবাড়ি এলাকার লক্ষ্মীনগর এলাকায় অভিযান চালান৷ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলটিতে এধরনের অভিযানে এলাকা জুড়ে চর্চা শুরু হয়েছে৷ লক্ষ্মীনগর গ্রামের ৩নং ওয়ার্ডে বিদ্যুৎ নিগম হুক লাইন বিরোধী অভিযান চালায়৷ ঐ  ৩নং ওয়ার্ডের একটি ট্রেন্সফর্মার রয়েছে৷ ১৬ কেভিএ এর ট্রেন্সফর্মাটি থেকে ঐ ওয়ার্ডের ৫৫টি পরিবার বিদ্যুৎ পরিসেবা পেয়ে থাকে৷ কিন্তু গত জুন মাস থেকে ঐ গ্রামের ৫৫টি পরিবারের মধ্যে ৪২টি পরিবার বিদ্যুতের বিল জমিয়ে রাখে প্রায় ১৫২ লক্ষ টাকার অধিক৷ ইদানীংকালে ঐ ট্রেন্সফর্মাটি বিকলও  হয়ে পড়ে৷ তখন বিদ্যুৎ দপ্তর বকেয়া বিল পরিস্কার না করলে নতুন করে ট্রান্সফর্মার বসানো যাবেনা বলে জানায়৷ কিন্তু লক্ষ্মীনগর গ্রামের প্রায় অধিকাংশ মানুষ পাশ্ববর্তী গ্রাম খাদিম পড়ার বিদ্যুতের লাইন থেকে অবৈধভাবে হুক লাইন দিয়ে বিদ্যুৎ জ্বালাতে শুরু করে৷ অবশেষে আজ কদমতলা বিদ্যুৎ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার অমিত কুমার দত্ত নিগমের কর্মী এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান৷ জুনিয়র ইঞ্জিনিয়ার জানান আগামীদিনে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে৷ যারা দীর্ঘ দিন যাবৎ বিদ্যুতের বিল প্রদান করছেনা এবং যারা অবৈধ্যভাবে হুক লাইন দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে কদমতলা বিদ্যুৎ নিগম৷ উল্লেখ্য, আজকের এই হুক লাইন বিরোধী অভিযানে বিদ্যুৎ নিগমের কর্মীদের হেনস্থার শিকার হতে হয় লক্ষ্মীনগরের ৩নং ওয়ার্ডের বাসীন্দাদের দ্বারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top