নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
রাজ্যের সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প এবং ত্রিপুরার অগ্রগতির বিষয়ে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।



















