News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)
Image

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর নিকট স্মারকলিপি জমা দিল সিপিআই(এম) বিধায়ক দল।

এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআই(এম)-এর বিধায়কদের স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে ঘটনাটিকে ব্যতিক্রমী সাংবিধানিক, প্রশাসনিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বলে উল্লেখ করে রাজ্যপালের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিক অনুরাগ ধানকর কর্তব্যরত অবস্থায়, পুলিশের পোশাকে এবং রাজ্য পুলিশ সদর দফতরের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। ওই ঘটনাকে ঘিরে জনমনে ব্যাপক উদ্বেগ ও একাধিক অনুত্তরিত প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সরকার ইতিমধ্যেই ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করলেও, জনপরিসরে ঘুরে বেড়ানো নানা সন্দেহ, আশঙ্কা ও অভিযোগের প্রেক্ষিতে একটি সম্পূর্ণ স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। জনআস্থা বজায় রাখতে নিরপেক্ষ তদন্ত অপরিহার্য বলেই এই দাবি জানানো হয়েছে।

তাঁর কথায়, ডিজিপি-র মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক পদে থাকা এক শীর্ষ পুলিশকর্তার অফিস চলাকালীন পুলিশ সদর দফতরের ভেতরে অস্বাভাবিক মৃত্যু কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং তা প্রশাসন, আইনের শাসন এবং সরকারি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়।

বিচারবিভাগীয় তদন্তের আওতায় মৃত্যুর পূর্ববর্তী ঘটনাক্রম, ঘটনাস্থলের পরিস্থিতি, সম্ভাব্য সরকারি বা ব্যক্তিগত কারণ এবং সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয় খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তদন্তের স্বার্থে সমস্ত নথিপত্র, ইলেকট্রনিক তথ্যপ্রমাণ, ফরেনসিক নমুনা, সিসিটিভি ফুটেজ, সরকারি যোগাযোগ এবং সাক্ষীদের বয়ান সংরক্ষণেরও আবেদন জানিয়েছে বিরোধী দল।

এছাড়া তদন্ত দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করে আইনসিদ্ধ সীমার মধ্যে তার রিপোর্ট জনসমক্ষে প্রকাশেরও দাবি জানানো হয়েছে।

স্মারকলিপির শেষে রাজ্যপালের সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি আস্থা প্রকাশ করে ন্যায়বিচার, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক মর্যাদা ও জনআস্থা বজায় রাখার স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে সিপিআই(এম) বিধায়ক দল।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top