News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সন্ত্রাসবাদে সাফল্য পেয়েছি, নারী নির্যাতনে কেন পাব না ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে সন্ত্রাসবাদে সাফল্য পেয়েছি, নারী নির্যাতনে কেন পাব না ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের গভীর

শনিবার আগরতলায় স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

হতাশা প্রকাশ্যে এসেছে তাঁর বক্তব্যের মধ্য দিয়ে৷ শুধু তাই নয় নারী সংক্রান্ত অপরাধকে সন্ত্রাসবাদের মতো বিষয়ের সাথেও তুলনা করলেন তিনি৷ মেয়েদের উপর অত্যাচারের সংখ্যা একেবারে শূন্যে নামিয়ে আনার জন্য নিজেদের ঘর থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন৷ তিনি হতাশার সুরে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাফল্য পাওয়া গেলে এই কাজেও কেন আমরা সফল হতে পারব না৷ শনিবার আগরতলায় স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনের নব নির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷
তিনি বলেন, শিক্ষক শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের দিকে নজর দিতে হবে৷ মন প্রাণ ঢেলে দিয়ে ছেলে মেয়দের মানুষ করার কাজে ব্রতী হতে হবে৷ মনে রাখতে হবে শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন সমাজেরও শিক্ষক৷ দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ধারণের ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন৷ কারণ এই ছেলে মেয়েরা সঠিকভাবে গড়ে ওঠলে এক সময় তাঁদের হাতেই দেশ পরিচালনায় দায়িত্ব ন্যস্ত হয়৷
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন চুম্বকের মত৷ তারাই মূলত ঃ ছাত্র ছাত্রীদের পথ প্রদর্শকের ভূমিকা পালন করে থাকেন৷ ছাত্র ছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা গেলে তাদের অনুসরণ করে অনেক বেশী ছাত্র ছাত্রী সংশ্লিষ্ট সুকলে ভর্তি হতে পারবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এখনকার ছাত্র-ছাত্রীদের সুকলে বেতন দিতে হয়না, প্রায় সবাই পাঠ্য পুস্তক পাচ্ছে, একশ জনের মধ্যে প্রায় আশি জনই কোন না কোন স্টাইপেন্ড পাচ্ছে৷ কেউ কেউ পোশাকও পেয়ে থাকে, উপরন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই সুকলেই খাবার পেয়ে থাকে৷ এরপর, সবাই একশ নম্বরের মধ্যে শুধু পাশ করার নম্বরই পাবে৷ কেন? একশর মধ্যে অন্ততঃ পঞ্চাশ নম্বর কেন পাবেনা? মুখ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের পুরো বই পড়তে হবে৷ শুধু নোট বই পড়লেই চলবেনা৷ এই বিষয়টির দিকে নজর দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের৷ মুখ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের শুধু ভাল নম্বর পেলেই চলবেনা৷ তাদের ভাল মানুষ হিসাবে গড়ে ওঠতে হবে৷ ধর্ম-বর্ণের ঊধের্ব ওঠে সমাজের জন্য কাজ করতে হবে৷ এই শিক্ষা সুকল থেকেই হতে হবে৷ আমাদের ছেলে মেয়েরা মানুষের কল্যাণে ব্রতী হউক এটা আমরা সবাই চাইব৷ তারা এমন কোন কাজ করবেনা যাতে মানুষের ক্ষতি হয়৷
মুখ্যমন্ত্রী বলেন, শতকরা হিসাবে ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হয়ে থাকে তা অন্য কোন রাজ্য করেনা৷ কেন্দ্রীয় সরকার তো এর ধারে কাছেও যায়না৷ মানব সম্পদ বিকাশের লক্ষ্যে এই রাজ্যে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে বেশী নজর দেয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে সাংসৃকতিক পরিমন্ডলে গুণগত অনেক পরিবর্তন এসেছে৷ রক্তদানের মত বৃক্ষরোপণেও আমরা কেন দেশের নজর কেড়ে নেবনা? এখন আমরা এই বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবছি৷ মেয়েদের উপর অত্যাচারের সংখ্যা একেবারে শূন্যে নামিয়ে আনার জন্য নিজেদের ঘর থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে৷ তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাফল্য পাওয়া গেলে এই কাজেও কেন আমরা সফল হতে পারবনা?
প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, সাক্ষরতার হারে ত্রিপুরা আজ দেশের মধ্যে শীর্ষে৷ একজন মানুষও যাতে এই রাজ্যে নিরক্ষর না থাকেন এবং একজন শিশুও যাতে বিদ্যালয়ের বাইরে না থাকে তার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে৷ পড়াশুনার গুণগত মান আরও বাড়ুক এটা আমরা চাই৷ এজন্য গুণগত শিক্ষার উপর সবচেয়ে বেশী জোর দেয়া হচ্ছে৷ শিক্ষাক্ষেত্রে রাজ্যে যে পরিবেশ তৈরী হয়েছে তার সুযোগ গ্রহণ করার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, দ্বিতল ভবনের দ্বারোদঘাটন হওয়ায় এই সুকলের দীর্ঘদিনের এক প্রত্যাশা আজ পূরণ হলো৷ আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা তার ভাষণে স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনের ফলাফল আগামী দিনে আরও ভাল হবে বলে আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দে৷ অনুষ্ঠানে সভাপিত্ব করেন বিদ্যালয়ের প্রশাসক প্রবীর কুমার মল্লিক৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top