News Flash

  • Home
  • Uncategorized
  • জেট ব্লাস্টে ফাটল ইন্ডিগো বিমানের জানালার কঁাচ, আহত ৫ জন যাত্রী
Image

জেট ব্লাস্টে ফাটল ইন্ডিগো বিমানের জানালার কঁাচ, আহত ৫ জন যাত্রী

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): স্পাইস জেট বিমানের তীব্র হাওয়ার গতি (জেট ব্লাস্ট)-তে ভাঙল দিল্লি-মুম্বই ইন্ডিগো বিমানের জানালার কঁাচ| এই ঘটনায় আহত হয়েছেন ইন্ডিগো বিমানের ৫ জন যাত্রী| শনিবার ইন্ডিগো-র এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে| ১৭ নম্বর পার্কিং বে-তে ৩৪ নম্বর কোচে, অবতরণের অপেক্ষায় ছিল ৬ই-১৯১ দিল্লি-মুম্বই ইন্ডিগো বিমানটি| সেই সময় ওই স্থান থেকে একটি স্পাইস জেট বিমান বঁাক নিচ্ছিল| স্পাইস জেটের ওই বিমানটি থেকে তৈরি হওয়া তীব্র হাওয়ার গতি (জেট ব্লাস্ট)-তে ইন্ডিগোর বিমানটির ডান পাশে সামনের দিকে একটি জানলার কঁাচ ভেঙে যায়| এই ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন| বর্তমানে ডিজিসিএ ঘটনাটির তদন্ত শুরু করেছে| ইন্ডিগোর তরফে বিবৃতি দেওয়া হলেও, স্পাইস জেটের তরফে এখনও পর্যন্ত বিবৃতি দেওয়া হয়নি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top