News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্নীতি বন্ধে দাওয়াই নেই, রেগায় পড়েছে কোপ, কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী
Image

দূর্নীতি বন্ধে দাওয়াই নেই, রেগায় পড়েছে কোপ, কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ দূর্নীতির বিরুদ্ধে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না৷ কিন্তু, রেগায় কোপ দিতে কসুর করেনি কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
এদিন দেশের বর্তমান পরিস্থিতির কথা আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সমাজের স্বাস্থ্য খারাপ করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত চলছে৷ তাকে প্রতিহত করতে হবে৷ সারা দেশে দুর্নীতি জাঁকিয়ে বসেছে৷ তাকে মদত দিচ্ছে কেন্দ্রের সরকার৷ তারা দুর্নীতি রোধে বিশেষ কোন উদ্যোগ নিচ্ছে না৷ উপরন্তু রেগার বরাদ্দ কমিয়ে দিয়ে গরীব অংশের মানুষের কর্মসংস্থান সঙ্কুচিত করছে৷ কেন্দ্রের সরকার রাজ্যের জন্য গ্রামোন্নয়নের বরাদ্দও কমিয়ে দিয়েছে৷ শিক্ষা, স্বাস্থ্য, শিশুকল্যাণ, পানীয় জল প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ হ্রাস করেছে৷ ধর্মের দোহাই দিয়ে সারা দেশে মানুষে মানুষে বিভজন তৈরী করছে৷ মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্যও পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে৷ সংসৃকতি চর্চার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করা হচ্ছে৷ মানুষের ঐক্য সংহতি ও সম্প্রীতিকে বিনষ্ট করা হচ্ছে৷ আজ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু, তপঃজাতি, পিছিয়ে পড়া অংশের মানুষ আক্রান্ত হচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, দেশ সকলের, এই বোধ সকলের মধ্যে জাগ্রত করতে হবে৷ আমাদের রাজ্যেও বিভাজন তৈরীর প্রয়াস চলছে৷ তাকে প্রতিহত করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান৷
মঙ্গলবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নতুন এই সুদৃশ্য বাড়ীটি তৈরী করতে ব্যয় হয়েছে সাড়ে এগারো কোটি টাকা৷ ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মহকুমা হাসপাতালের মতো সকল ধরণের পরিষেবা পাওয়া যাবে৷ এই এলাকার প্রায় ৭০ হাজার মানুষের জন্য এই হাসপাতাল পরিষেবা দিচ্ছে৷ হাসপাতালের নতুন এই ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, পরিকাঠামো উন্নয়নের সঙ্গে চিকিৎসা পরিষেবাও আরো উন্নত করতে হবে৷ চিকিৎসক সহ চিকিৎসা কর্মীদের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে মানুষের কল্যাণে যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে৷ সকল রোগীকে সমান ও সর্র্বেচ্চ পরিষেবা দিতে হবে৷ চিকিৎসা কর্মীদের এই কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে৷ হাসপাতালকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, নিজের ও সকলের সুস্বাস্থ্যের জন্য সকলকে একাজে এগিয়ে আসতে হবে৷ মেলাঘর মহকুমা হাসপাতালের পরিকাঠামো আধুনিক মানে উন্নীত করতে যাবতীয় প্রয়াস নেয়া হবে বলে তিনি জানান৷ তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ্য করতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা সুযোগ সবার কাছে পৌঁছে দিতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী হলেন, মেলাঘর মহকুমা হাসপাতালকে একশ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়া হচ্ছে৷ শিশু মৃত্যু ও প্রসূতি মায়েদের মৃত্যুর হার কমানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ রাজ্যে প্রতি ১০ কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে৷ কেন্দ্রীয় নির্দেশিকার বাইরে গিয়েও আমরা এই কাজ করছি৷ তিনি বলেন, রাজ্যের দু’টি মেডিক্যাল কলেজকে বন্ধ করে দেয়ার চক্রান্ত চলছে৷ তার মোকাবিলায় সকলকে সচেষ্ট হতে হবে৷ সারা দেশে ধর্মের নামে বিভাজন তৈরী হচ্ছে৷ তাকে প্রতিহত করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি সংখ্যালখু কল্যাণ দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী বলেন, রাজ্যে সরকারী ভাবে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহন করে ৯০ শতাংশ মানুষ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top