News Flash

  • Home
  • Uncategorized
  • অভিযোগ উপেক্ষা করে ত্রুটিপূর্ণ এসি নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান
Image

অভিযোগ উপেক্ষা করে ত্রুটিপূর্ণ এসি নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : ত্রুটিপূর্ণ বাতানুকূল ব্যবস্থা নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান| বিমানের বাতানুকূল ব্যবস্থা কাজ না করায় যাত্রীরা অসুবিধায় পড়েন| এরফলে বিমানের ভেতরটা হট চেম্বারে পরিণত হয়| কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাত্রীদের| বিমানের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা| এবিষয়ে বিমানের যাত্রীরা বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন| কোনও কোনও যাত্রী আবার সোশাল মিডিয়াতে ক্ষোভ উগরে দেন| যদিও নির্ধারিত সময়েই বিমানটি দিল্লি বিমানবন্দরের মাটি ছোঁয়|
জানা গেছে, রবিবারই বাগডোগরা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ১৬৮জন যাত্রী সহ ত্রুটিপূর্ণ বাতানুকূল ব্যবস্থা নিয়ে আকাশে ওড়ে| এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর ৮৮০-র বিমানকর্মীদের কাছে এসির বিষয় অভিযোগ জানালে, তাঁরা জানান, বিমান আকাশে উড়লেই এসি চালু হয়ে যাবে| দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বিমান বাগডোগরা ছাড়লেও, সমস্যা থেকে যায়| কিন্তু বিমানের বাতানুকূল ব্যবস্থা কাজ না করায় যাত্রীরা অসুবিধায় পড়েন| বিমানের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা|
এবিষয়ে বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যাত্রীরা বিমানের বাতানুকূল ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগ জানিয়েছেন| তাঁরা প্রতিবাদও জানিয়েছেন| সন্ধে ৬টা নাগাদ বিমানটি বাগডোগরা বিমানবন্দর থেকে ওড়ে| নির্ধারিত সময়েই বিমানটি দিল্লি বিমানবন্দের নামে|
তবে এয়ার ইন্ডিয়ার বিমানে এই প্রথম সমস্যায় পড়লেন না যাত্রীরা| এর আগে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের| টুইটারে বিভিন্ন সমস্যার ছবিও পোস্ট করেছেন যাত্রীরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top