News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নেশা দ্রব্যের রমরমা বাণিজ্য
Image

রাজ্যে নেশা দ্রব্যের রমরমা বাণিজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুরাইবাড়ি, ২ জুলাই৷৷ রাজ্যে নেশা সামগ্রীর রমরমা বাণিজ্য চলছে৷ দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে গাঁজা৷ অন্যদিকে বহির্রাজ্য থেকে আমদানী করা হচ্ছে ফেন্সিডিল সহ বিলেতি মদ৷ এভাবেই দেদার চোলাচালান চলছে৷ কোথাও কোথাও পুলিশ নামকাওয়াস্তে অভিযান চালাচ্ছে, আবার কোথাও সাড়াশি অভিযান৷ গত চবিবশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, রাজধানী আগরতলা শহরের মাস্টারপাড়া এলাকার এক বাড়িতে তল্লাসী চালিয়ে পুলিশ দশ লক্ষাধিক টাকার বিলেতী ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে৷ বেআইনীভাবে সেগুলি মজুত রাখা হয়েছিল৷ তবে, পুলিশের অনুমান উদ্ধার করা মদ এখানেই তৈরী করা হয়েছে দুনম্বরি কারাখানায়৷ অতিরিক্ত পুলিশ সুপার সর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ রবিবার শহরের মাস্টার পাড়ার বাসিন্দা পার্থ দেবনাথের বাড়িতে গোপন সূত্রে অভিযান চালায়৷ ঐ বাড়িতে একটি ঘরে রাখা বিস্তর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ একই কায়দায় শনিবার রাতে প্রতাপগড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় দশ লক্ষ টাকার বিলেতী মদ বাজেয়াপ্ত করেছিল৷ দুটি ঘটনার সাথেই যুক্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ পুলিশের দাবি অভিযানের আঁচ পেয়ে বাড়ির লোকজন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

এদিকে, ফের চুরাইবাড়ী থানায় বিরাট সাফল্য৷ ৪৪ নং আসাম আগরতলা জাতীয় সড়কে চুরাইবাড়ি থানার সামনে থেকে পিবি১১পিএ/১৯৭১ নম্বারের দশ চাকায় একটি পন্যবাহি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার ৪৭৫ কেজি গাঁজা৷ গাড়ীতে থাকা চালক বাবলু সিং ও সহচালক নরেন্দ্র সিংকে আটক করতে সক্ষম হয় চুরাইবাড়ি থানার পুলিশ৷ উভয়ের বাড়ী পাঞ্জাবের লুধিয়ানায়৷ বর্তমানে ৪৭৫ কেজি গাঁজা ট্রাক সহ চালক ও সহ-চালক চুরাইবাড়ি থানার হেপাজতে৷ এদিকে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেন জানিয়েছেন গোপন সূত্রের ভিত্তিতে আজকের এই অভিযান৷ এই বিপুল পরিমান গাঁজার বাজার মূল্য প্রায় ১০ লক্ষধিক টাকা৷ উনি আরো জানান এই অবৈধ গাঁজা পাচার চক্রটির সাথে রাজ্যের ও বহিঃরাজ্যের অনেক অবৈধ ব্যবসায়ী জড়িত৷ তাদেরকে আগামী দিনে জালে তুলতে সক্ষম হবে চুরাইবাড়ি থানার পুলিশ৷ পাশাপাশি তিনি আরো বলেন এই ৪৭৫ কেজি গাঁজা ১৯টি প্যাকেটের মাধ্যমে নিয়ে যাচ্ছিল৷ প্রতিটি প্যাকেটে ২৫ কেজি করে গাঁজা ছিল৷ সেগুলি ১০ চাকার ঐ ট্রাকের কেবিনের ভিতরে অতি সু কৌশলে লুকিয়ে নিয়ে যাচ্ছিল৷ ঐ বিপুল পরিমান গাঁজাগুলি সিপাহিজলা থেকে পাঞ্জাবের লুধিয়ানাতে নিয়ে যাচ্ছিল৷ তিনি আরো জানান আগামীদিনে এ ধরনের অভিযান জারি থাকবে৷ অপরদিকে সমগ্র ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top