News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার
Image

কদমতলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২ জুলাই৷৷ উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য৷ মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ৷ আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ ঐ এলাকায় এক ব্যক্তি মাঠে গরু চড়াতে গিয়ে রাস্তার পাশের জমিতে গলাকাটা একটি মৃত দেহ দেখতে পায়৷ সাথে সাথে স্থানীয় জনগণকে খবর দেয়৷ খবর দিলে সাথে সাথে পুলিশ ঘটনা স্থলে আসে এবং তল্লাশী চালায়৷ ধারালো অস্ত্র দিয়ে ঐ ব্যক্তির গলা ৯০ শতাংশ কেটে দেয় দুসৃকতিরা৷ মৃত ব্যক্তির শরীরে আরও আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে৷ মৃতদেহের ২০ মিটারের মাথায় একটি জুতা পাওয়া যায় অপর জুতাটি পাওয়া যায় দেহের পাশেই৷ স্থানীয় জনগণের বক্তব্য এই এলাকায় এমন ঘটনা কোন দিন দেখেননি৷ তাই জনগনের দাবী ডগ স্কোরাড এসে ঘটনাটি সঠিক ভাবে যেন তদন্ত করে৷ কিন্তু ডগ স্কোয়াড আসার পরও মৃতদেহটিকে সনাক্ত করা যায় নি এবং খুনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি৷ পরে কদমতলা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে৷ এই ঘটনাকে কেন্দ্র করে কদমতলায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top