News Flash

  • Home
  • Uncategorized
  • আইন হাতে তুলে নেওয়া উচিত নয় : যোগী
Image

আইন হাতে তুলে নেওয়া উচিত নয় : যোগী

লখনউ, ২ জুলাই (হি.স.) : গো রক্ষার নামে কারও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। রবিবার গো রক্ষকদের বিরুদ্ধে মুখ খুলে একথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।পাশাপাশি তিন তালাক তিনি বলেন, দেখে ভাল লাগছে মুসলিম মহিলারা বেরিয়ে এসে বিষয়টি নিয়ে মতামত জানাচ্ছেন।এদিকে অযোধ্যা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষ মিটমাট করে নিলে ভাল বলে মনে করেন যোগী ।

এদিন এক সাক্ষাতকারে আদিত্যনাথ বলেন, গো রক্ষার নামে কারও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। আইন ভেঙে অপরাধমূলক কাজকর্মে কেউ যুক্ত থাকলে তাঁর সরকার কাউকে রেয়াত করবে না। আমি মনে করি সরকার তার কাজ করছে। কারও আইন হাতে নেওয়া উচিত নয়। আমি নিশ্চিত করতে চাই যে কোনও নিরীহ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে ছাড়া হবে না কোনও অপরাধী বা মাফিয়াকে।’

বেআইনি কষাই খানা বন্ধ করা নিয়ে যোগীর বক্তব্য, সুপ্রিম কোর্ট এবং জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই তা করা হয়েছে। যারা নিয়ম মেনে ব্যবসা করছে তাদের কোনও সমস্যা হয়নি বলে যোগী দাবি করেছেন।

তিন তালাক থেকে অযোধ্যা সব বিষয়েই মতামত দিয়েছেন যোগী। তিন তালাক নিয়ে তাঁর বক্তব্য, মুসলিম সমাজ যদি নিজেরাই সমাধান খুঁজে নেয় তবে সেটাই সবচেয়ে ভাল। তাঁর কথায়, ‘দেখে ভাল লাগছে মুসলিম মহিলারা বেরিয়ে এসে বিষয়টি নিয়ে মতামত জানাচ্ছেন। আমরা একটি পরামর্শ কেন্দ্র খুলেছি যাতে তাঁদের সম্মান সুরক্ষিত থাকে এবং তাঁরা স্বনির্ভর হন।’ অযোধ্যা নিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ যদি মিটমাট করেন তবে সেটাই হবে প্রকৃষ্ট সমাধান। -হিন্দুস্থান সমাচার ।কাকলি

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top