News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় দুঃসাহসিক চুরি
Image

বিলোনীয়ায় দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ জুন৷৷ দিন দুপুরে বিলোনীয়ায় চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে৷ শুক্রবার বিলোনীয়ায় নেতাজীপল্লীর বাসিন্দা পেশায় শিক্ষক খোকন পালের বাড়িতে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে৷ এদিন তিনি সকাল সাড়ে দশটায় সুকলের উদ্দেশ্যে বেরিয়ে যান৷ সকাল ১১টা নাগাদ তাঁর স্ত্রী বাড়ি থেকে ৩০০ মিটার দূরে বোনের বাড়িতে যান৷ এক ঘন্টা পর বাড়ি ফিরে তিনি খোকনবাবুর স্ত্রী দেখতে পান বাড়ির তালা ভাঙ্গা৷ ঘরে ঢুকে দেখতে পান আলমারিও ভাঙ্গা৷ তিনি জানিয়েছেন, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনীয়া থানায়৷ পুলিশ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে একটি মামলা নিয়েছেন৷ দিন দুপুরে বিলোনীয়ায় চুরির ঘটনায় জনমনে আতঙ্কের দেখা দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top