News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক নিগ্রহে যুক্ত দুই সিপিএম ক্যাডারের জামিন মঞ্জুর আদালতে
Image

সাংবাদিক নিগ্রহে যুক্ত দুই সিপিএম ক্যাডারের জামিন মঞ্জুর আদালতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ সাংবাদিক হেনস্থার সাথে জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷ আদালতে ধৃতদের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে৷ ধৃতরা দুজনই সিপিএমের ক্যাডার বলে জানা গিয়েছে৷ তারা হল পিন্টু মজুমদার এবং অভীক চৌধুরী৷
সংবাদে প্রকাশ, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন চিত্র সাংবাদিক প্রণব শীল৷ অভিযুক্ত শাসক দলের ক্যাডার৷ প্রবল চাপের মধ্যে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছিল৷ ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার শহরতলীর যোগেন্দ্রনগর বিদ্যাসাগর বাজারে৷ সেখানে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গোলমাল হয়৷ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ সেখানে সংবাদ সংগ্রহ করতে যান চিত্র সাংবাদিক প্রণব শীল৷ তখন সিপিএম পার্টি অফিসের যোগেন্দ্রনগর লোকাল কমিটির অফিস থেকে ক্যাডাররা ধারালো অস্র নিয়ে হামলা চালায় চিত্র সাংবাদিকের উপর৷ সেখানে উপস্থিত জনতা প্রতিবাদও জানায়৷ কিন্তু, পুলিশকর্মীরা ছিলেন রীতিমতো নিরব দর্শকের ভূমিকায়৷ শাসক দলের তল্পিবাহক পুলিশের সামনে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলেও পুলিশ তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি৷ পরবর্তী সময়ে সাংবাদিক মহল থেকে পুলিশের উপর চাপ সৃষ্টি করা হয়৷ তখনই মামলা নিয়ে গ্রেপ্তার করা হয় দুজনকে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top