কলকাতা, ১ জুলাই (হি.স.): দীর্ঘদিন অন্তরালে থাকার পর অবশেষে সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল-সুদীপ কবে ফিরতে পারবেন রাজনীতিতে? জল্পনার অবসান ঘটালেন সুদীপ নিজেই| তিনি জানিয়েছেন, আগামী ৬ জুলাই তাঁর সংসদীয় এলাকায় একটি সভা ডেকেছেন তিনি| অর্থাত্ ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে তিনি তাঁর সংসদীয় এলাকায় সাংগঠনিক সভায় উপস্থিত থাকবেন|
রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর গত ১৯ মে ওড়িশা হাইকোর্টে জামিন পান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| সুদীপের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁর জামিনের আবেদন জানানো হয়| এরপরই ওড়িশা হাইকোর্টে রোজভ্যালি মামলায় সুদীপকে জামিন দেয়| জামিন পাওয়ার পর থেকে অন্তরালে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়|

সক্রিয় রাজনীতিতে ফিরছেন সুদীপ, ৬ জুলাই সম্ভবত প্রত্যাবর্তন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















