News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পেট্রোল সংকট, দীর্ঘ লাইন পাম্পগুলিতে
Image

রাজ্যে পেট্রোল সংকট, দীর্ঘ লাইন পাম্পগুলিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রাজ্যে জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে৷ বৃহস্পতিবার থেকে রাজ্যের পেট্রোল

পেট্রোলের সঙ্কট রাজ্যে৷ শুক্রবার রাজধানী আগরতলায় একটি পাম্পে যান চালকদের দীর্ঘ লাইন৷ ছবি নিজস্ব৷

পাম্পগুলিতে যান চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ শুক্রবার শহরের বেশ কয়েকটি পাম্পে পেট্রোল ছিলনা৷ যে কয়কটিতে পেট্রোল ছিল সেগুলিতে সকাল থেকেই যানবাহন চালকদের দীর্ঘ লইন লক্ষ্য করা গিয়েছে৷
জানা গিয়েছে, আসামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ চলছে৷ তাতে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে৷ জাতীয় সড়কের উপর প্রচুর সংখ্যায় গাড়ি আটকে রয়েছে৷ জ্বালানী তেল বোঝাই বেশ কিছু ট্যাঙ্কার জাতীয় সড়কে আটকে আছে৷ তাই রাজ্যের পাম্পগুলিতে পেট্রোল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ জানা গিয়েছে, এই অবরোধ আন্দোলন না উঠা উর্যান্ত রাজ্যে জ্বালানী সংকট থাকবেই৷
এদিন, সকাল থেকে দুর্গবাড়িস্থিত পেট্রোল পাম্পে জ্বালানী তেলের জন্য যান চালকরা দীর্ঘ লাইন ধরে থাকেন৷ এই পাম্পের দুটি ইউনিট থাকলেও একটি থেকে পেট্রোল সরবরাহ বন্ধ থাকে৷ এনিয়ে যান চালকদের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয়৷ জানা গিয়েছে আরও কয়েকদিন পেট্রোল সংকট থাকবে রাজ্যের পাম্পগুলিতে৷ তাতে রাজ্যের পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top