News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া রেকর্ড, একদিনের ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরি করলেন মাহি
Image

নয়া রেকর্ড, একদিনের ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরি করলেন মাহি

অ্যান্টিগা, ১ জুলাই (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজ সফরে নয়া রেকর্ডের মালিক মাহি| একদিনের ক্রিকেট ওভারবাউন্ডারির ডাবল সেঞ্চুরি করলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান | গতকাল অ্যান্টিগায় মহেন্দ্র সিং ধোনির ৭৮ রানের অন্যবদ্য ইনিংসের সৌজনে ভারতীয় দল তৃতীয় একদিনের ম্যাচে ৯৩ রানে জয় পায়| মাহির এই ইনিংসটি সাজানো ছিল চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারিতে| এই দুই ওভারবাউডারি নিয়ে ২৯৪টি একটিদেনর ম্যাচ খেলে মাহি মোট ২০০টি ছক্কা হাঁকিয়েফেলেছেন, যা এখনও পর‌্যন্ত কোনও ভারতীয় ব্যটসম্যান মারতে পারেনি|
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি ছয় মেরেছেন বীরেন্দ্র সেহওয়াগ এবং টি-২০ ক্রিকেটে এই একই রেকর্ড গড়েছেন যুবরাজ সিং| তবে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি মোট ৩২২টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন| এই তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি (৪৭৬)| এরপর একে একে রয়েছেন ক্রিস গেইল (৪৩৪), ব্রেন্ডন ম্যাককুলাম (৩৯৮) এবং সন জয়সুরিয়া (৩৫২)|
ভারতীয় ব্যাটসম্যানদের রানের পরিসংখ্যান বিচার করলে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন ধোনি (৯,৪৪২)| সম্প্রতি তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিনের (৯,৩৭৮) রেকর্ড অতিক্রম করেছেন|সবশেষে উইকেট কিপার ব্যাটসম্যানদের রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মাহি (৯,৪৪২)| তাঁর আগে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমারা সঙ্গকারা (১৩,৩৪১)|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top