News Flash

  • Home
  • Uncategorized
  • তিনমাস ধরে বিদ্যুৎ যন্ত্রণায় ক্ষোভে সড়ক অবরোধ করলেন গ্রাহকরা
Image

তিনমাস ধরে বিদ্যুৎ যন্ত্রণায় ক্ষোভে সড়ক অবরোধ করলেন গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ জুন৷৷ বিদ্যুৎ চপলতার ক্ষোভ ছড়িয়ে পড়ল সড়ক অবরোধে৷ তিনমাস ধরে বিদ্যুতের যখন

সোনাতলা বাজারে পথ অবরোধ বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের৷ বুধবার তোলা ছবি নিজস্ব৷

তখন শেডিং সহ চেবরি এলাকার ফিডারে গোলমাল চলছে৷ বিশেষ করে সন্ধ্যার পর থেকে সারারাত বিদ্যুৎ থাকে না চেবরি ফিডারে৷ বারবার খোয়াইয়ের বিদ্যুৎ নিগমের সিনিয়র মেনেজার থেকে শুরু করে ডিজিএম সবার কাছে অভিযোগ জানালেও সংস্কারের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি৷ তিনমাসের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বুধবার সড়ক অবরোধের মধ্য দিয়ে৷ খোয়াই-তেলিয়ামুড়া সড়কের মহাদেবটিলা ও সোনাতলা বাজারে পথ অবরোধ করে সকাল দশটা থেকে বসে পড়েন গ্রামের সকল স্তরের মানুষ৷ বিদ্যুতের জন্য পানীয় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ মহিলাদের বিরাট অংশও এদিন অবরোধ আন্দোলনে সামিল হন৷ এদিকে, মঙ্গলবার অজগরটিলা গ্রামের মানুষ বিদ্যুতের দাবীতে ঘেরাও করেছিলেন সিনিয়র মেনেজার নীহার দেববর্মাকে৷ পরে ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়ে তিনি ঘেরাও মুক্ত হন৷ বুধবার পথ অবরোধের খবর পেয়ে সোনাতলা ও মহাদেবটিলায় ছুটে যান খোয়াইয়ের এসডিপিও অনির্বান দাস সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ ছুটে যান বিদ্যুৎ নিগমের ডিজিএম বিশ্বনাথ চক্রবর্তী৷ গ্রামের মানুষজন ডিজিএমকে ঘেরার করে ক্ষোভ প্রকাশ করেন৷ চেবরি ফিডারে গোলমালের জন্য মহাদেবটিলা, সোনাতলা, তবলাবাড়ি, অজগরটিলা, চেবরি, পশ্চিম চেবরি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট চলছে তিন মাস যাবৎ৷

Releated Posts

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top