News Flash

  • Home
  • Uncategorized
  • পাক পঞ্জাবে তেলের ট্যাঙ্কার ফেটে হত ১৩২, গুরুতর আহত শতাধিক
Image

পাক পঞ্জাবে তেলের ট্যাঙ্কার ফেটে হত ১৩২, গুরুতর আহত শতাধিক

লাহোর, ২৫ জুন (হি.স.)  : পাক পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলায় তেলের ট্যাঙ্কার ফেটে মারা গিয়েছেন অন্তত ১৩২জন। গুরুতর আহত শতাধিক। রবিবার সকালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শরকিয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।  দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের ভাওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা চলছে। জেলা সদর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে। আহতদের মধ্যে বেশিরভাগেকেই শরীরের ৭০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

আজ সকালে ভাওয়ালপুর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল ট্যাঙ্কারটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায় সেটি। তাতে তেলবোঝাই ওই ট্যাঙ্কার ফুটো হয়ে গিয়ে তেল বার হতে থাকে। স্থানীয় মানুষ দলে দলে জড়ো হন সেই তেল সংগ্রহ করতে। তখনই আচমকা ট্যাঙ্কারটি ফেটে যায়। বহু মানুষ হতাহত হন, পুড়ে ছাই হয়ে যায় অন্তত ছটি গাড়ি ও বারোটি মোটরসাইকেল।দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, ট্যাঙ্কারটি উল্টোতেই, সেখান থেকে তেল নেওয়ার জন্য মানুষ জন ভিড় করে আসেন। তখন আচমকাই বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কারে,সঙ্গে সঙ্গে বিস্ফোরণের তোড়ে উড়ে যায় আশপাশের ৬ টি গাড়ি ১২ টি মোটর সাইকেল। আগুনে ভস্মীভূত হয়ে মারা যান বহু মানুষ। আহতদের আর্তনাদের আওয়াজ ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, ট্যাঙ্কারটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। এইভাবে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়তে থাকে । ঘটনার পরই পৌঁছে যায় দমকল।

পাঞ্জাব প্রদেশের ডেপুটি কমিশনার রানা মহম্মদ সেলিম আবদুল জানিয়েছেন, রবিবার সকালে  তেলের ট্যাঙ্কারটি ভাওয়ালপুর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই ট্রাকটি উল্টে যায়। ট্যাঙ্কার ফুটো হয়ে তেল পড়তে শুরু করলে আগুন ধরে যায়। ঘটনার সময় জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন মোটর সাইকেল আরোহী। ছিল বেশ কিছু গাড়িও। উল্টে যাওয়া ট্রাকটির সামনে জড়ো হন সকলে। যার ফলে মোটর সাইকেল ও গাড়ি গুলিতেও আগুন ধরে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তার পর উদ্ধারকাজ শুরু হয়। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। তাঁদের ভাওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা চলছে। জেলা সদর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে। আহতদের মধ্যে বেশিরভাগেকেই শরীরের ৭০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে।

দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সেনার আন্তঃ জনসংযোগ বিভাগের ডিজি (‌‌আইএসপিআর)‌ মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে লিখেছেন, ‘‌তেলের ট্যাঙ্কার দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সেনাপ্রধান। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আহতদের হাসপাতালে নিয়ে যেতে সেনার হেলিকপ্টার পাঠানো হয়েছে। জরুরি অবস্থা জারি হয়েছে হাসপাতাল ও বার্ন সেন্টারগুলিতে।’‌ দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তান ‘‌তেহরিক–ই–ইনসাফ’‌ দলের উপসচিব জেনারেল উসমান দরও। টুইটারে লিখেছেন, ‘‌সন্ত্রাসবাদ, দুর্ঘটনা এবং অবহেলার জেরে পাকিস্তানে প্রতি নিয়ত কতশত মানুষ প্রাণ হারাচ্ছেন।’‌ পরিস্থিতির দিকে নজর রাখেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। যত তাড়াতাড়ি সম্ভব আধিকারিকদের দুর্ঘটনার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top