News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শীঘ্রই চালু হচ্ছে রেল পথে পার্সেল ভ্যান
Image

রাজ্যে শীঘ্রই চালু হচ্ছে রেল পথে পার্সেল ভ্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ অচিরেই রাজ্যে শুরু হবে রেলপথে পার্সেল ভ্যান৷ এর জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলের প্রাথমিক প্রস্তুতি নিয়ে নিয়েছে৷ সীমান্ত রেলের চলাচল শাখা প্রয়োজনীয় সম্মতি দিয়ে দিয়েছে৷ এখন প্রয়োজন সীমান্ত রেলের বণিজ্যিক শাখার তরফে আনুষ্ঠানিকভাবে আগ্রহী ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো৷ রেলের বাণিজ্যিক শাখা এবং ব্যবসায়ীরা সম্মত হলে দ্রুত শুরু হতে পারে পার্সেল ভ্যান৷ রেল সূত্রের আশা, দিন পনেরোর মধ্যে এর চলাচল শুরু হবে৷ আপাতত স্থির হয়েছে আগরতলায় প্রতি সপ্তাহে একটি করে পার্সেল ভ্যান চলবে৷ সে ক্ষেত্রে রাজ্যে সহসা নিত্যপ্রয়োজনীয় এবং অন্যান্য সামগ্রী আনা সম্ভব হবে৷ ইতিমধ্যে বদরপুরে পার্সেল ভ্যানের চলাচল শুরু হয়ে গেছে৷ স্থির হয়েছে, প্রথমে পার্সেল ভ্যান হবে ১৪টি কোচের৷ পরে এর সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ২৪ টি করা হতে পারে৷ পার্সেল ভ্যান এক ধরনের মালগাড়ি৷ এর মাধ্যমে রেলপথে মালপত্র আনা নেওয়া করা হয়৷ তবে এতে সাধারণ মালগাড়ির মতো ওয়াগন থাকে না৷ থাকে যাত্রী ট্রেনের মতো কোচ৷ তাতে যাত্রীদের বসা অথবা শোয়ার ব্যবস্থা থাকে না৷ থাকে মালপত্র বহনের উপযুক্ত ব্যবস্থা৷ রাজ্যে চলাচলকারী যাত্রী ট্রেনের সাথেও পার্সেল ভ্যানের আলাদা কোচ থাকে এক থেকে দুটি করে৷ তাতে অনেক বেশী নিরাপদে মালপত্র আনা নেওয়া যায়৷ জানা গেছে, আগরতলায়ে শুরুতে পার্সেল ভ্যান আসবে দিল্লি, কলকাতা ও গুয়াহাটি থেকে৷ পার্সেল ভ্যান চলাচল শুরু হলে মালপত্র আনা নেওয়া অনেক সহজ হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top