News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নারীরা সুরক্ষিত নন, সরকারকে নিরাপত্তা সুনিশ্চিত করতে সতর্ক করল জাতীয় মহিলা কমিশন
Image

রাজ্যের নারীরা সুরক্ষিত নন, সরকারকে নিরাপত্তা সুনিশ্চিত করতে সতর্ক করল জাতীয় মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্যে নারীরা সুরক্ষিত নন, এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সফরে এসে জাতীয় মহিলা

জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহু মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে৷ ছবি নিজস্ব৷

কমিশনের সদস্যা সুষমা শাহু পুলিশ প্রশাসনের ভূমিকায় কড়া ভাষায় সমালোচনা করেছেন৷ পাশাপাশি নারীদের উপর নির্যাতন বৃদ্ধি পেলেও রাজ্য সরকার মৌনতা অবলম্বন করছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাই, এই পরিস্থিতির বদল আনতে এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তিনি রাজ্য সরকার সতর্ক করে গেছেন৷ নারী সংক্রান্ত অপরাধে ত্রিপুরা পূর্বোত্তরে শীর্ষস্থানে রয়েছে বলে তিনি দাবি করেন৷ তবে, জাতীয় স্তরেও নারীরা সুরক্ষিত নন, সেবিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন৷ নারীদের উপর সংগঠিত অপরাধ নিয়ে জাতীয় হার চেপে গিয়েছেন তিনি৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ধর্ষণ এবং খুনের ৯টি মামলা তার হাতে এসেছে৷ কোন কোন মামলায় অভিযুক্তরা গ্রেপ্তার হলেও পুলিশ মামলাটি দূর্বল করার জন্য অভিযুক্তদের মানসিক বিকলাঙ্গ দেখানো হচ্ছে৷ এমন ১৫টি মামলা তাঁর হাতে এসেছে৷ তিনি জানিয়েছেন, মহিলাদের উপর নির্যাতনের বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা হয়েছে৷ নারীদের উপর নির্যাতনের সমস্ত মামলা রিপোর্ট তিনি চেয়েছেন৷ রিপোর্ট না দিলে রাজ্য পুলিশের মহানির্দেশককে সমন পাঠিয়ে দিল্লিতে ডাকা হবে৷ আনোয়ারা ইস্যুতে এদিন তিনি অভিযুক্ত চিকিৎসকদের কড়া ভাষায় সমালোচনা করেছেন৷

তিনি বলেন, পুলিশ নিপীড়িতদের অভিযোগ নিতে চায় না৷ আর তারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না৷ রাজ্যে অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে৷ সুষমা শাহু বলেন, এতো অভিযোগ জমা পরার কারণ সম্পর্কে পুলিশ সুপারকে জিজ্ঞাসা করলে তিনি রাজ্যের সচেতনবলে জানিয়েছেন৷ এনজিও’রা মানুষকে সচেতন করছে৷ সুষমা শাহু সমস্ত এনজিও’র রিপোর্ট দিতে পুলিশ প্রশাসনকে বলেছেন৷ তাঁর বক্তব্য, সচেতন সমাজে এধরনের ঘটনা ঘটারই কথা নয়৷ পাশাপাশি প্রত্যেক অটো সিন্ডিকেটগুলিকে অটোর রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক বলে তিনি জানিয়ে গিয়েছেন৷ সিন্ডিকেটগুলির দায়িত্ব এই সংক্রান্ত সমস্ত তথ্য তাদের কাছে রাখার৷ কারণ, অটোর মধ্যেও শ্লীলতাহানির ঘটনা ঘটছে এরাজ্যে৷ তাঁর দাবি, রাজ্যের জনসংখ্যার অর্ধেক নিপীড়নের শিকার৷ আর অত্যাচারের ঘটনার পেছনে প্রতিটি ক্ষেত্রেই শাসক দলের ক্যাডাররা যুক্ত৷ তাই সরকার ও প্রশাসন তাদের বাঁচানোর চেষ্টা করছে৷ রাজ্য সরকার নারীদের উপর সংগঠিত অপরাধ নিয়ে মৌন অবস্থান নিয়েছে৷ কারণ, মুখ খুললেই দলীয় ক্যাডাররা ফেঁসে যাবেন৷ সুষমা শাহু জানান, তিনি আগামী কিছু দিনের মধ্যে আবার রাজ্যে ফিরে আসবেন এবং বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন৷

রাজ্য সফরে এসে জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা শাহু কুকিছড়ায় নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন৷ এছাড়াও আরও কয়েকজন নির্যাতিতার পরিবারের সদস্যরা তাঁর সাথে দেখা করেছেন৷ আনোয়ারা চৌধুরীর বাবা এদিন রাজ্য অতিথিশালায় তাঁর সাথে দেখা করে ন্যায় বিচার চেয়েছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top