News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরের উন্নয়নে পৃথক মন্ত্রকের দাবী উঠল বিধানসভার অধ্যক্ষদের সম্মেলনে
Image

পূর্বোত্তরের উন্নয়নে পৃথক মন্ত্রকের দাবী উঠল বিধানসভার অধ্যক্ষদের সম্মেলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ পূর্বোত্তরের উন্নয়নের প্রশ্ণে পৃথক মন্ত্রক কিংবা বিদেশ মন্ত্রকের অধীন নতুন বিভাগ

সোমবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ নিজস্ব ছবি৷

খোলার দাবী উঠেছে এই অঞ্চলের রাজ্যগুলির বিধানসভার অধ্যক্ষদের সম্মেলনের মঞ্চে৷ মূলতঃ এক্ট-ইস্ট অথবা তার আগের লুক-ইস্ট পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্যই এই দাবী বলে জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব অধ্যক্ষরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব আকারে পাঠিয়েছেন৷ মণিপুরের রাজধানী ইম্ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির বিধানসভার অধ্যক্ষদের সম্মেলন সেরে রাজ্যে ফিরে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তবে এই অঞ্চলের উন্নয়নের আরও বেশী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব দিয়েছেন প্রায় সকলেই৷ তিনি জানান, গত ১৫ এবং ১৬ জুন নর্থ ইস্ট রিজিওন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ১৬তম বার্ষিক সম্মেলন মণিপুরের রাজধানী ইম্ফলে অনুষ্ঠিত হয়েছে৷ ঐ সম্মেলনে এবারের আলোচনার মূল বিষয়ই ছিল লুক-ইস্ট এবং এক্ট -ইস্ট পলিসির নিয়ে৷ সম্মেলনে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন এবং মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাও উপস্থিত ছিলেন৷ সকলেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলেছেন৷ সড়কপথ, রেলপথ, জলপথ এবং আকাশপথ ছাড়ও টেলি -পরিষেবা রুগ্ণ দশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ শ্রীকর বলেন, পূর্বোত্তরের রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে৷ কিন্তু, পূর্বোত্তরের উন্নয়নের প্রশ্ণে একজোট হয়ে আওয়াজ উঠেছে৷
তিনি বলেন, এই অঞ্চল বিদ্যুৎ উৎপাদনে দেশে বড় ভূমিকা নিতে পারে৷ কিন্তু পরিবাহী ব্যবস্থা খুবই খারাপ৷ ফলে এই অঞ্চলের বিদ্যুৎ অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হয় না৷ লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন এবং মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাও সংশ্লিষ্ট বিষয় গুলিতে গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সকল অধ্যক্ষরাই ঐকমত্যে পৌঁছেছেন যে এক্ট-ইস্ট অথবা তার আগের লুক-ইস্ট পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক যথেষ্ট নয়৷ এই জন্য একটি পৃথক মন্ত্রক গড়তে হবে৷ অথবা বিদেশ মন্ত্রকের অধীন একটি পৃথক বিভাগ খুলতে হবে৷ কারণ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক শুধু আভ্যন্তরীণ বিষয়গুলি দেখে৷ আর লুক-ইস্ট এবং এক্ট-ইস্ট আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে যুক্ত৷ তিনি উল্লেখ করেন, এই অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়াও মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং চিনে যাওয়া খুব সহজ৷ ফলে ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং ট্রান্স এশিয়ান রোডওয়ে সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে এই সম্মেলনে৷ যোগাযোগের পুরনো মাধ্যমগুলি পুণঃপ্রতিস্থাপন করতে পারলে এই অঞ্চল ভিষণ উপকৃত হবে বলেও শ্রীকর আশা প্রকাশ করেছেন৷
তাছাড়া পর্যটনের বিকাশ নিয়েও সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে৷ পর্যটনকে কেন্দ্র করে অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব, সিকিম তার উজ্জ্বল দৃষ্টান্ত৷ তাই পূর্বোত্তরের অন্যান্য রাজ্যগুলির পর্যটন শিল্পকে কিভাবে চাঙ্গা করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তিনি জানান, গত বছর পূর্বোত্তরের রাজ্যগুলির বিধানসভার অধ্যক্ষদের সম্মেলন ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছিল৷ আগামী বছর অরুনাচল প্রদেশে অনুষ্ঠিত হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top