News Flash

  • Home
  • Uncategorized
  • জয়কিশোরের অভিযোগ খন্ডন করলেন রাধাচরণ
Image

জয়কিশোরের অভিযোগ খন্ডন করলেন রাধাচরণ

নিজস্ব প্রতিনিধি, খুমুলুঙ, ১৭ জুন৷৷ বহিসৃকত সিপিএম নেতা তথা এমডিসি জয়কিশোর জমাতিয়ার অভিযোগ খন্ডন করেছেন ত্রিপুরা স্ব-শাসিত জিলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ নীতি আয়োগের সুপারিশে বরাদ্দ অর্থ রাজ্য সরকার এডিসি প্রশাসনকে দিয়েছে এবং সেই অর্থ খরচ করা শুরু হয়ে গেছে, জানিয়েছেন শ্রীদেববর্মা৷ বহিসৃকত সিপিএম নেতা তথা এমডিসি জয়কিশোর জমাতিয়ার অভিযোগ, নীতি আয়োগের সুপারিশে বরাদ্দ অর্থের ১৮৬ কোটি টাকা রাজ্য সরকার এডিসি প্রশাসনকে দেয়নি৷
বিশুদ্ধ পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, ফোক মিউজিক কলেজ, মিউজিয়াম, হাসপাতালের কর্মচারীদের জন্য সরকারী আবাস, খুমুলুঙস্থিত স্টেডিয়াম, সমাধীস্থল নির্মাণ ইত্যাদি কাজ কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের অর্থ থেকে এডিসি প্রশাসন উন্নয়ন কর্মসূচীর কাজকর্ম করছে৷ আজ মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা এ সংবাদ জানান৷ তিনি আরও জানান নীতি আয়োগ থেকে প্রাপ্ত অর্থের অর্ধেক অর্থ শেষ করা হয়েছে৷ কাজ শেষ করে ইউ সি রাজ্য সরকারের কাছে এডিসি প্রশাসন জমা দিয়েছে৷ কাজ শেষ হবার পর পুরো কাজের হিসেব রাজ্য সরকার কাছে দেয়া হবে৷ মুখ্য নির্বাহী সদস্য শ্রীদেববর্মা জানান রাজ্য সরকার নীতি আয়োগের অর্থ এডিসি প্রশাসনকে দিয়েছে৷ এই অর্থ পাবার পরই এডিসিতে উন্নয়ন কাজ করা হচ্ছে৷ আরও বলেন, আর টি আই’র মাধ্যমে যে কেউ পুরো অর্থের হিসেব জানতে পারে৷ স্বচ্ছতা বজায় রেখে এডিসি প্রশাসন কাজ করছে বলে তিনি দৃঢ়তার সাথে জানান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top