News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে কৃষকের মৃত্যু ঘিরে উত্তেজনা যাত্রাপুর সীমান্তে, বিএসএফকে দায়ী করলেন এলাকাবাসী
Image

জলে ডুবে কৃষকের মৃত্যু ঘিরে উত্তেজনা যাত্রাপুর সীমান্তে, বিএসএফকে দায়ী করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ পুকুরের জলে ডুবে এক ব্যাক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র

জলে ডুবে চাষীর মৃত্যুতে যাত্রাপুর সীমান্তে বিক্ষোভ দেখান এলাকার জনগণ৷ ছবি নিজস্ব৷

উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ বিএসএফের বিরুদ্ধে সীমান্তবাসীরা ক্ষোভ জাহির করেছেন৷ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অধীন তাইজ্জামুড়া এলাকায়৷ নিহত ব্যক্তির নাম আলি মিয়া (৫০)৷ বিএসএফের বিরদ্ধে এলাকাবাসীর অভিযোগ সময়মতো গেইট না খোলাই আলি মিয়াকে বাঁচানো সম্ভব হয়নি৷ এনিয়ে জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন৷
সংবাদে প্রকাশ, সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অধীন তাইজ্জামুড়া গ্রাম৷ সীমান্ত গ্রামটির ভারত- বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত রয়েছে বিএসএফ জওয়ানরা৷ ইতিমধ্যেই ঐ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে৷ বেড়ার ওপারে ভারতের ভূখন্ডে বহু মানুষের ধানি জমি জায়গা রয়েছে৷ বিএসএফ গেইট খুলে দিলে প্রয়োজনের নিরিখে ওপারে যাতায়াত করে গ্রামের মানুষরা৷ এলাকার ছয় নম্বর সীমান্ত গেইট পেরিয়ে গরু চড়াতে ওপারে গিয়েছিলেন আলি মিয়া৷ গরু চড়ানোর সময় বেড়ার ওপারে একটি পুকুরের পারে বসে বিশ্রাম নিচ্ছিলেন আলি মিয়া৷ যেকোন কারমেই হো আলি মিয়া হঠাৎই পুকুরের জলে পড়ে যায়৷ আর তা প্রত্যক্ষ করেন কাঁটাতারের বেড়ার এপারে থাকা জনগণ৷ আলি মিয়া পুকুরের জলে ডুবে যাচ্ছে দেখেও এলাকার লোকজন কিছু করতে পারেনি৷ কারণ, গেইটে তখন তালা৷ সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের বলা হয়েছে দ্রুত গেই খুলে দেওয়ার জন্য৷ কিন্তু, বিএসএফ তা করেনি৷ বিএসএফের বক্তব্য তাদের কাছে চাবি নেই৷ বিওপি থেকে চাবি এনে গেইট খুলতে কিছুটা সময় ব্যয় হয়৷ ততক্ষণে চোখের সামনে মৃত্যু হয়ে যায় আলি মিয়ার৷ এই বিষয়টি মেনে নিতে পারেনি মৃতের পরিবার ও এলাকার লোকজন৷ এলাকাবাসী বিএসএফের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন৷ তারা আলি মিয়ার মৃত্যুর জন্য বিএসএফকে দায়ী করে৷ তাদের অভিযোগ যদি গেইটের চাবি বিওপিতে না রেখে গেইটের সামনে কর্তব্যরত জওয়ানদের কাছে চাবি থাকতো তাহলে আজ আলি মিয়াকে বাঁচানো সম্ভব হত৷ এনিয়ে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে যাত্রাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top