News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের নিয়োগ র্যালীতেও অনিয়ম, ৩ মাসের মধ্যে বঞ্চিত প্রার্থীকে চাকরি দেয়ার নির্দেশ হাইকোর্টের
Image

পুলিশের নিয়োগ র্যালীতেও অনিয়ম, ৩ মাসের মধ্যে বঞ্চিত প্রার্থীকে চাকরি দেয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ জুন৷৷ দূর্নীতি যেন রাজ্য সরকারের পিছু ছাড়ছেনা৷ প্রকৃতদের বঞ্চিত করে পেছনের দরজা দিয়ে শাসক দলের কাছের লোকদের কনস্টেবল পদে চাকুরী পাইয়ে দেবার অভিযোগ উঠেছিল অনেক আগে থেকেই৷ আজ হাইকোর্টের রায়ে আবারো তা প্রমাণিত হল৷ বলা বাহূল্য, ২০১০ সালের আগস্ট মাসের বিজ্ঞাপন মূলে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ১০৭৬ জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়৷ তার মধ্যে কনস্টেবল পুরুষ পদের জন্য তপশিলী জাতি ১৭৪ জন, তপশিলী উপজাতি ৩০৩ জন এবং ৫৯৯টি সাধারন প্রার্থীর জন্য শূণ্যপদ৷ রাজ্যের বিভিন্ন মহকুমায় কনস্টেবল পদে নিয়োগের জন্য র্যালী শুরু হলে ঐ র্যালীতে অন্যান্যদের মতো উদয়পুর মহকুমার অন্তর্গত খুপিলং গ্রামের সংখ্যালঘু যুবক জাকির মিঞাও অংশ নেয়৷ শারীরিক ও লিখিত পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হলেও ২০১২ সালের সেপ্ঢেম্বর মাসে আরক্ষা দপ্তরের কনস্টেবেল পদের ভাগ্যবানদের তালিকায় স্থান দখল করে নিতে পারেনি জাকির৷ সমস্ত পরীক্ষা কৃতিত্বের সাথে সফল হলেও কেন চাকুরী পেলনা ঐ যুবক তা নিয়ে প্রশ্ণ উঠে৷ অবশেষে ২০১৫ সালের ২৬ শে সেপ্ঢেম্বর তথ্য জানার অধিকার আইন মোতাবেক আবেদন করলে দপ্তরের আধিকারিক প্রদীপ পাল তাকে চিঠি দিয়ে জানান যে, ঐ বঞ্চিত সংখ্যালঘু বেকার যুবক লিখিত ও মৌখিক পরীক্ষায় ১০০ নাম্বারের মধ্যে ষাট নম্বর পেয়েছে৷ চাকুরী প্রাপ্ত ৫৮১ জন সাধারন প্রার্থীদের মধ্যে ২৮ জন পেয়েছে সাড়ে ষাট নম্বর৷ অর্থাৎ হাফ নম্বরের জন্য ঐ প্রার্থী চাকুরী থেকে বঞ্চিত হয়েছেন৷ তারপরে লিখিত পরীক্ষার খাতা পূনর্মূল্যায়ান করার আবেদন করেন ঐ বঞ্চিত যুবক৷ কিন্তু কোনো সুদোত্তর না পাওয়াতে দীর্ঘ তালবাহানার পর বঞ্চিত ঐ বেকার যুবক হাইকোর্টের দ্বারস্থ হন৷ হাইকোর্ট খাতা পুনর্মূল্যায়েনের জন্য আইপিএস অরিন্দম নাথকে নির্দেশ দেন৷ অরিন্দম নাথ খাতা পুনর্মূল্যায়ন করে আদালতে জমা দিলে দেখা যায় জাকির মিঞার লিখিত পরীক্ষার নম্বর আরো ২ বেড়ে যায়৷ অর্থাৎ জাকির মিঞার প্রাপ্ত নম্বর গিয়ে দাঁড়ায় ৬২৷ অর্থাৎ প্রথমে তাকে ইচ্ছাকৃত ভাবে বঞ্চিত করে রাখে স্বরাষ্ট্র দপ্তর চাকুরী থেকে৷ সোমবার  উচ্চ আদালতের মাননীয় বিচারপতি শুভাশিষ তলাপাত্র ঐ বঞ্চিত সংখ্যালঘু বেকার যুবক জাকির মিঞাকে ৩ মাসের মধ্যে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের নির্দেশ দেন৷ আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন বরিষ্ট আইনজীবি পুরুষোত্তম রায় বর্মন, সঙ্গে ছিলেন তরুন আইনজীবি কৌশিক নাথ, সমরজিৎ ভট্টাচার্য্য ও প্রদ্যুৎ মৈশান প্রমুখ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top