News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় সিপিএম ক্যাডারের তান্ডব, ভাঙচুর, জখম মহিলা
Image

গন্ডাছড়ায় সিপিএম ক্যাডারের তান্ডব, ভাঙচুর, জখম মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ এক সিপিএম ক্যাডারের তান্ডবে গন্ডাছড়া মহকুমার দুর্গনগর বাজার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ঐ ক্যাডার একটি দোকানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চলায়৷ পথচারীদের এলোপাথাড়ি মারধর করেছে৷ তাতে গুরুতর আহত হয়েছেন এক মহিলা৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে পুলিশকেও অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, সিপিএমের এক প্রভাবশালী নেতার ভাই প্রদ্যুৎ মন্ডল৷ বাড়ি গন্ডাছড়ার দুর্গানগর বাজার এলাকায়৷ রবিবার সকালের দিকে আকন্ঠ মদ্যপান করে প্রদ্যুৎ৷ মদ্যপ অবস্থায় বাজারে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে যাকে পাচ্ছে তাকেই৷ হঠাৎ সে একটি দোকানে যায়৷ দোকানীর সাথে কোন কথা না বলেই জিনিষপত্র ছুড়ে ফেলতে থাকে৷ বিভিন্ন সামগ্রী ও আসবাবপত্র ভাঙচুর চালায়৷ অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে লাঠি নিয়ে তাদের তাড়া করে৷ নেতার ভাই হওয়ার সুবাদে কেউ বিষয়টি প্রথমে পুলিশকে জানাতে চায়নি৷ প্রভাবশালী ঐ নেতার ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলে যদি বিপদে পড়তে হয়৷ বেলা বাড়তে থাকে, নেশায় বুঁদ হয়ে থাকা প্রদ্যুতের তান্ডবও বাড়তে থাকে৷ একসময় সে দুর্গনগর বাজারের পথচারীদের লাঠি নিয়ে তাড়া করে৷ তার আক্রমণের শিকার হন এক মহিলা৷ তিনি হাসপাতালে৷ তারপর এলাকার লোকজন একজোট হয়ে সিদ্ধান্ত নেন সিপিএম নেতার এই তান্ডব আর বরদাস্ত করা হবে না৷ পরে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে৷ সেখানে গিয়ে যখন জানতে পারেন ঐ মদ্যপ প্রভাবশালী সিপিএম নেতার ভাই তখন পিছুপা হয়৷ জনতার চাপে পুলিশ কিছুটা তৎপর হয়েছে৷ মদ্যপ প্রদ্যুৎকে আটক করার চেষ্টা করে৷ কিন্তু, সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে পুলিশকেও অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে তাকে বাগে আনতে৷ পরে পুলিশ প্রদ্যুৎ মন্ডলকে থানায় নিয়ে যায়৷ পুলিশ যদি তৎপর না হতো তাহলে এলাকার জনগণ ও বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে প্রদ্যুৎকে রামধোলাই দিত৷ কিন্তু, তা থেকে রক্ষা পায় প্রভাবশালী সিপিএম নেতার মদ্যপ ভাই৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top