News Flash

  • Home
  • Uncategorized
  • কর কাঠামোয় সংশোধনী জিএসটি কাউন্সিলের, আরও সস্তা ৬৬টি পণ্য
Image

কর কাঠামোয় সংশোধনী জিএসটি কাউন্সিলের, আরও সস্তা ৬৬টি পণ্য

নয়াদিল্লি, ১১ জুন (হিঃস)৷৷ কর কাঠামোর সংশোধনী আনল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিল৷ রবিবার জিএসটি কাউন্সিলের ৬৬-তম বৈঠকেচারস্তরীয় কর কাঠামোর অধীনে রাখা হয়েছিল এমন ৬৬টি পণ্যে এই সংশোধনী আনা হয়েছে৷ এর ফলে আরও সস্তা হবে ইনুসলিন, সুকল, ব্যাগ, প্রিন্টার্স, ধূপআচার, মোরববা, সসের বেশ কিছু পণ্যের৷ আজ জিএসটি কাউন্সিলের ৬৬-তম বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সংশোধনী আনার কিছু সুপারিশ এসেছিল৷ তা বিবেচনা করে ১৩৩ টি আইটেমের মধ্যে ৬৬ টি আইটেমের কর কাঠামোয় সংশোধনী আনা হয়েছে৷ এই সংশোধনীতে খুশি একাধিক রাজ্য৷ জিএসটির আওতায় আগে আচার, মোরববা, সসের মতো রান্নাঘরের বেশ কিছু পণ্যের ওপর ১৮ শতাংশ কর বসানোর প্রস্তাব ছিল৷ ঠিক হয়েছে, ১২ শতাংশ কর বসবে৷ পাশাপাশি কাজুবাদামের ওপর করের হার ১২ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ৷ বাচ্চাদের আঁকার খাতার ওপর ১২ শতাংশ কর বসানোর প্রস্তাব ছিল৷ কাউন্সিল কোনও করই চাপাবেনা৷ কম্পিউটার প্রিন্টারের ওপর ২৮ শতাংশ কর বসবে৷ ইস্যুলিন, আগরবাতির ওপর জিএসটি কমে হচেছ ৫ শতাংশ৷ সুকলব্যাগের ওপর বসবে ১৮ শতাংশ কর৷ কাজলের ওপর কর বসবে ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ হারে৷ সিনেমার টিকিটের কর কাঠামোতেও সংশোধনী আনা হয়েছে৷ ১০০ টাকার মধ্যে যেসব সিনেমার টিকিটের দাম থাকবে সেক্ষেত্রে ট্যাক্স কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে৷ আর ১০০ টাকার বেশি টিকিটে কর নেওয়া হবে ২৮ শতাংশ হারে৷ জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, ৭৫ লক্ষ টাকা টার্নওভার যেসব বণিক, নির্মাতা ও হোটেল মালিকদের, তাঁরা একটি কম্পোজিশন স্কিম বেছে নিতে পারবেন, তাঁরা যথাক্রমে কর দেবেন, ১,২ও ৫ শতাংশ হারে৷ হাইব্রিড গাড়ির ওপর জিএসটি হার খতিয়ে দেখার ব্যাপারে ঠিক হয়েছে যে এ ব্যাপারে আগেই যে বিস্তারিত একটি পেপার বের করা হয়েছে, তার ওপর রাজ্যগুলির মতামত আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কমিটি৷ জানানো হয়েছে, জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক হবে ১৮ জুন৷ তখন লটারি ও ই-ওয়ে বিলের কর নিয়ে আলোচনা হবে৷ জিএসটির অধীনে পণ্য ও পরিষেবার কর ৫, ১২, ১৮, ও ২৮ শতাংশ-এই চারটি স্তরে ভাগ করা হয়েছে৷ এই কর কাঠামোর বাইরে যেসব পণ্য থাকবে সেগুলির কর শূন্য রাখা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top